এক্সপ্লোর

Dilip Ghosh: 'মানুষের প্রাণের মূল্য নেই, এই সরকারের কাছে', ডেঙ্গি ইস্যুতে বিস্ফোরক দিলীপ

Dilip Attacks Mamata's Govt on Dengue: রাজ্যে পুজোর আগে ডেঙ্গি নিয়ে ভয়াবহ অবস্থা। 'ডেঙ্গি সংক্রমণ রুখতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার', বললেন দিলীপ ঘোষ।

কলকাতা: রাজ্যে পুজোর আগে ডেঙ্গি (Dengue) নিয়ে ভয়াবহ অবস্থা। স্বাস্থ্য দফতরের কর্তা ও চিকিত্‍সকদের আশঙ্কা, পুজোর সময় (Puja 2022) আরও বাড়তে পারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির দাপট থাকবে নভেম্বর পর্যন্ত, এমনটাই আশঙ্কা। ইতিমধ্যেই এই ইস্যুতে মশারি নিয়ে রাজপথে নেমে সরব গেরুয়া শিবির। এবার ডেঙ্গি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক হলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

ফেসবুক পোস্ট করে দিলীপ ঘোষ বলেন, 'ডেঙ্গির লাফে এক সপ্তাহেই আক্রান্ত ৪ হাজারের বেশি। মোট আক্রান্ত পার করেছে, ১৫ হাজার।' ডেঙ্গির পরিসংখ্যান দিয়ে  এরপর তিনি বলেন, ডেঙ্গি সংক্রমণ রুখতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার। একসপ্তাহে ডেঙ্গিতে সংক্রমিতের সংখ্যা, চার হাজারেরও বেশি। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই লাফিয়ে বাড়ছে।  সংক্রমণ রুখতে ব্যর্থ রাজ্য সরকার। ডেঙ্গির পরিসংখ্যানও কম করে দেখানো হচ্ছে। বাড়ছে মৃত্যুও। মানুষের প্রাণের মূল্য নেই , এই সরকারের কাছে।'

পুজোর মুখে রাজ্যে ভয়ঙ্করভাবে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চিকিত্‍সকদের আশঙ্কা, পুজোর সময় আরও বাড়বে ডেঙ্গি।ডেঙ্গির দাপট থাকবে নভেম্বর পর্যন্ত। এ তো গেল পুজোর সময় ডেঙ্গি নিয়ে আশঙ্কার কথা। এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গির ছবিও ভয়াবহ। স্বাস্থ্য দফতরের পরিসখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২২৪। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৯২।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাওড়ায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখা বেড়েছে ৫১৬ জন। মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০৫ জন। হুগলিতে ৪৯৭ জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৪৬৭। 

বাঁকুড়া পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে গত ২ সপ্তাহে ১২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ১৯ নম্বর ওয়ার্ডেই আক্রান্ত হয়েছেন ৯৮ জন।  ১৯ নম্বর ওয়ার্ডে যান বাঁকুড়া সদরের মহকুমা শাসক ও স্বাস্থ্য কর্মীরা।  মশা মারতে কীটনাশক স্প্রে করা হয়। কোথাও সরিয়ে দেওয়া হয় জল জমে থাকা টায়ার।বাঁকুড়া পুরসভা  ১৯ নম্বর ওয়ার্ড স্থানীয় বাসিন্দা কামালউদ্দিন মল্লিক বলেন , ডেঙ্গি নিয়ে ভয়, আতঙ্ক রয়েছে। অনেকে হাসপাতালে ভর্তিও হয়েছে।  জল জমে থাকার ফলেই ডেঙ্গি বাড়ছে।

আরও পড়ুন,'চুরি' ইস্যুতে আজ ফের সরব সৌগত রায়, 'অস্বস্তি ঢাকতেই' মন্তব্য, দাবি বিরোধীদের

ইতিমধ্যে ডেঙ্গি পরিদর্শক দল গঠন করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গির চিকিত্‍সায় স্বাস্থ্য বিভাগের প্রটোকোল মেনে চলতে বলা হয়েছে। পুরসভার তরফে অভিযান চলছে। তা সত্ত্বেও বাগ মানানো যাচ্ছে না ডেঙ্গিকে, এটাই উদ্বেগের। পরিস্থিতি মোকাবিলায় কী করা যায় তা নিয়ে পর্যালোচনার জন্য নিয়মিত বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৃহস্পতিবারও সব জেলার স্বাস্থ্য আধিকরিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে।  ডেঙ্গি মোকাবিলায় অভিযান ও নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ও পুজোর মুখে ডেঙ্গি উদ্বেগ।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget