এক্সপ্লোর

Sougata Roy: 'চুরি' ইস্যুতে আজ ফের সরব সৌগত রায়, 'অস্বস্তি ঢাকতেই' মন্তব্য, দাবি বিরোধীদের

Sougata Roy on Bengal Scam : গত কয়েকদিন ধরে দুর্নীতি ইস্যু নিয়ে বারবার মুখ খুললেন সৌগত রায়। এবার খড়দার বিলকান্দায় একটি সভায় ফের সরব হলেন তৃণমূল সাংসদ।

খড়দা, উত্তর ২৪ পরগনা :  খড়দার বিলকান্দায় একটি সভায় ফের সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। মূলত,  গত কয়েকদিন ধরে দুর্নীতি ইস্যু (Corruption) নিয়ে বারবার মুখ খুলছেন তিনি। এবার সৌগত রায়ের দাবি, তৃণমূলের (TMC) দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল। যদিও শাসকদলের নেতার এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন বিরোধীরা। তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি ঢাকতেই তৃণমূল দুর্নীতিগ্রস্তদের সঙ্গে দূরত্ব তৈরি করছে। এই ভাল-মন্দের তফাত কি মানুষ গ্রহণ করছে ? প্রশ্ন উঠছে।

সম্প্রতি, দুর্নীতি ইস্য়ুতে জেলায় জেলায়,' চোর ধরো, জেলে ভরো', স্লোগানে সরব হয় বিজেপি। সৌগত রায় বলেন,'আপনারা এই ভূল করবেন না। তৃণমূলের বিরুদ্ধে চোর ধরো, জেলে ভরো এই স্লোগানের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি বলেন, তৃণমূলে ৯৮ শতাংশ সৎ। ২ শতাংশ যদি দুর্নীতিগ্রস্থ হয়, আমরা তাঁদের বার করে দেব। সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।' তবে সৌগত রায়ের এই মন্তব্যের পর পাল্টা নিশানাও করেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, সুজন চক্রবর্তী এদিন বলেন, 'যত দিন যাচ্ছে ততই সৌগত রায়ের মুখে হুমকি, ও দুষ্কৃতির সুর শোনা যাচ্ছে। এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন। ওনার এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। আবার নিজেই বলছেন ৯৮ শতাংশ সৎ, ২ শতাংশ চোর। আর তারপরেই সেই নামের তালিকা প্রকাশ করার কথা জানালেন সুজন চক্রবর্তী। অযথা বাড়তি কথা বলা অভ্যাষ হয়ে যাচ্ছে সৌগতবাবুর, সেটা ভালো লাগে না।'

আরও পড়ুন,  'শিক্ষায় দুর্নীতি', শহরে এসেই বলেন ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশে নজর দিতে পরামর্শ কুণালের

প্রসঙ্গত, রাজ্যে মুখ খোলা এবং মুখ খুলে বিস্ফোরক মন্তব্যের উদাহরণ ভুরিভুরি। সম্প্রতি কামারহাটিতেও  'অনুব্রত মণ্ডলের ভাষা' সৌগত রায়ের মুখে শুনতে পাওয়া যায়। বিরোধীদের নিশানা করে বেলাগাম হতে দেখা যায় তৃণমূল সাংসদকে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে', কামারহাটিতে হুমকি সৌগত রায়ের। নাম না করে সৌগত রায়কেও সেসময় হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির সম্পাদক সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget