এক্সপ্লোর

Dilip Ghosh: 'অনুব্রত-র পাপের ভাগী হবে কে? 'রত্নাকর'-র প্রসঙ্গ টেনে বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh on Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। কী বললেন তিনি ?

রঞ্জিত সাউ,কলকাতাঃ অনুব্রত মণ্ডলের ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। মূলত বরাবরের মতোই এদিন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় বিএসএফ -র পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফ জোয়ানরা যখন সভা করে যাচ্ছিলেন সেই সময় তাঁদের ফুল ছুড়ে সংবর্ধনা দেন তিনি।  অনুব্রত ইস্যুতে তখনই কড়া প্রতিক্রিয়া দেন তিনি।  

'চোর ডাকাতের পিছনে যাবেন না'

তৃণমূলের একটি সংগঠন বিজেপির হেড অফিস ঘেরাও করবে। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'ওইটুকুই করতে পারবে সুদীপদাকে নিয়ে গেছিল সেইসময় পরেশ পাল আমাদের বাড়িতে ঢিল মেরেছিল ওদের দৌড় এইটুকুই এর বেশি কিছু করতে পারবে না। যারা আসছে ছেলেপুলেরা, তাঁদেরকে বলছি, চোর ডাকাতের পিছনে যাবেন না। নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না। কালকে লোকেরা আপনাকেও জুতো নিয়ে তারা করবে সেজন্যই ওরকম করবেন না যারা চুরি করেছে তাদেরকে আইনের সামনে নিয়ে আসুন এবং বলুন আপনারা সত্যিটা ও দুর্নীতির সঙ্গে নেই। সমস্ত পার্টিটা দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতির দল হয়ে গেছে তাদের কথা কে শুনবে।'কাঁথিতে শুভেন্দু অধিকারী হড়-ঘর তিরাঙ্গা মিছিলে বাধা। এপ্রসঙ্গে তিনি বলেন, 'আমি জানি না কেন বাধা দিচ্ছে।এরা খালি দুর্নীতিগোস্ত নয় দেশ বিরোধীও বটে। সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে , বাংলাতেও হবে। ওরা যদি মনে করে। তাহলে ভুল ভাবছে কাশ্মীর যদি ঠান্ডা হয়ে থাকে বাংলাকেও ঠান্ডা করতে খুব বেশিদিন লাগবে না। পার্টিটাই উঠে যাবে সরকার পড়ে যাবে। কাদের বলে এসব করছে।'

'শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে '

অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূল নেতারা বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। এপ্রসঙ্গে তিনি বলেন, 'কে কার মাজা ভাঙ্গে দেখা যাবে। পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে, মানুষের করবে কি। মানুষকে অত্যাচার করেছিল বলে, মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে গরু চোর গরু চোর বলছে। অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর তৃণমূল রাস্তায় নামছে। এই নিয়ে তিনি বলেন,
 না না ওরা ভেবেছিল পার্থদা দিয়ে শেষ হয়ে যাবে। হল না। আর প্রতি সপ্তাহে যদি একটা করে তোলে হয়ে যাবে। পার্টিটাই উঠে যাবে কামাই হবে কি করে সিন্ডিকেট চলবে কীভাবে সেজন্য একটুখানি প্রতিবাদ করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ অন্য মুডে আছে ওরা যদি রাস্তায় বের হয় পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।'

'অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মৌন আছেন'

অনুব্রত গ্রেফতার নিয়ে মদন মিত্রের মন্তব্য। সেই প্রসঙ্গে তিনি বলেন,'দেখুন আমাদের রামায়ণে আছে রত্নাকর যখন দস্যু ছিল, মানুষকে হত্যা করে পরিবার চালাতো, তখন ব্রহ্মা বিষ্ণুরা এসে বলেছিল তুমি পাপ করেছ তোমার পাপের ভাগী কে হবে তুমি কি তোমার পাপের ভাগী হবে। পরিবার কি পাপের ভাগী হবে। পরিবার বলেছিলো আমাদের পোষার দায়িত্ব তোমার। তার পরিবারই তার পাপের ভাগ নেয়নি। আর এ তো কোথাকার কে অনুব্রত মন্ডল, চুরি করেছেন, বাড়ি ঘর করেছেন, মিল করেছেন কলেজ করেছেন তার পাপের ভাগ কে নেবে, তার পরিবারই নেবে না। পার্টি তো নেবেই না।অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মৌন আছেন। এই নিয়ে তিনি বলেন,'দিদি এখন মৌন হয়েছেন।ভাইপোও এখন মৌন হয়েছেন।একুশে জুলাই যে বড় বড় কথাগুলো বলেছিল সেগুলো মানুষ ফিরিয়ে দিচ্ছেন। তিনি যাদের উপর ভরসা করে কথাগুলো বলেছিলেন তারা ডুবিয়ে দিয়েছে। সেজন্য এখন বলার কিছু নেই।'

'ত্রিশ হাজার চাকরির স্বপ্ন দেখিয়েছেন দিদিমনি, সরকার যদি পাল্টায় তাহলে সম্ভাবনা আছে'

আরও পড়ুন, '৩ মাস জেল খাটিয়েছিল', অনুব্রতর গ্রেফতারির পর খুশি নিহত বিজেপি কর্মীর পরিবার

এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হয়েছে। কিন্তু আন্দোলন কারীরা চাকরি কবে পাবেন। এপ্রসঙ্গে তিনি বলেন, 'সেটা তো ভগবানই জানে ৫০০ দিন হয়ে গেল রাস্তায় বসে আছে। চার বছরের বেশি হয়ে গেলে রাস্তায় বসে আছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রৌদ্র মাথায় নিয়ে রাস্তায় বসে আছে তাদের হক আছে। যে সরকারের কাছে তারা দাবি করছে সেই সরকারে আজকে পায়ে জোর নেই কোমরে জোর নেই ত্রিশ হাজার চাকরির স্বপ্ন দেখিয়েছেন দিদিমনি অনেক বছর ধরে। আবার যদি সরকারে আসেন তিনি ৩০ বছরের স্বপ্ন দেখাবেন। ত্রিশ হাজার চাকরি হবে না দিদিমণি থাকতে। সরকার যদি পাল্টায় তাহলে সম্ভাবনা আছে।'

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget