এক্সপ্লোর

Job Scam: ১,৬৯৪ শিক্ষাকর্মীর বিরুদ্ধে এবার বেআইনিভাবে নিয়োগের অভিযোগ !

Recruitment Scam: এবার কি ১,৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে? জেলা পরিদর্শক মারফত ১,৬৯৪ জন শিক্ষাকর্মীকে জানাল সরকার। হাইকোর্টের নির্দেশে বিষয়টি জানানো হল শিক্ষাকর্মীদের।

কলকাতা: এবার কি ১,৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে? জেলা পরিদর্শক মারফত ১,৬৯৪ জন শিক্ষাকর্মীকে জানাল সরকার। এই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ। হাইকোর্টের নির্দেশে বিষয়টি জানানো হল শিক্ষাকর্মীদের। রাজ্যজুড়ে ২০১৮  সালে নিয়োগপত্র পেয়েছিলেন এই ১ হাজার ৬৯৪ জন শিক্ষাকর্মী। 

রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠে আসছে। প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের। এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগে বিস্তর কারচুপি করা হয়েছে। আদালতে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই। তিনটি হার্ডডিস্ক ও কমিশনের ডেটাবেসে বিস্তর কারচুপির প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এই সংস্থা। রিপোর্টে বলা হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের যে ওএমআর শিট ছিল, তার মূল্যায়ন ও স্ক্যান করার জন্য বরাত দেওয়া হয়েছিল নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থাকে। সমস্ত ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসেই স্ক্যান করা হয়েছিল। মূল্যায়নের পরে নম্বর সম্বলিত যে চূড়ান্ত তালিকা সেটা কমিশনকে দিয়েছিল নাইসা। এরপর কমিশন নিজেদের সার্ভার বা ডেটাবেস নম্বর আপলোড করে। পরে সিবিআই যখন গোটা ঘটনা খতিয়ে দেখতে আসরে নামে, সেই সময় তারা কমিশনের ডেটাবেস বাজেয়াপ্ত করে এবং নাইসার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের গাজিয়াবাদের বাড়ি থেকে তিনটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়। 

আরও পড়ুন, বামেদের কাছে ৬-০ হারল তৃণমূল, হাই মাদ্রাসা ভোটে হার ঘাসফুলের

অপরদিকে, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রকাশিত ৯৫২ জনের তালিকায় নাম রয়েছে সোনারপুর-রাজপুর পুরসভার (Sonarpur-Rajpur Municipality) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor)। বর্তমানে চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা (Teacher) হিসেবে কর্মরত রয়েছেন তিনি। যদিও তালিকা প্রকাশের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। হাইকোর্টের নির্দেশে নম্বর বদল হয়েছে, এরকম ৯৫২ জনের OMR শিট বৃহস্পতিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় তালিকার ৪৭৪ নম্বরে নাম রয়েছে কুহেলি ঘোষের। SSC সূত্রে খবর, তালিকায় সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে, কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে।বর্তমানে সোনারপুরের চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কুহেলি ঘোষ। কিন্তু তার অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলি। শেষ পুরভোটে তিনি ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তৃণমূলের এরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে OMR শিটে নম্বর পাল্টে চাকরি পাওয়াদের তালিকায়।

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget