এক্সপ্লোর

SSC Scam: বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা আজই প্রকাশের নির্দেশ হাইকোর্টের

HC on SSC Scam: নবম-দশমে আরও ৪০ জনের বেআইনি চাকরির সুপারিশ! । কমিশনের ওয়েবসাইটে ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। 

কলকাতা:  এসএসসিতে (SSC) আরও বেআইনি চাকরির সুপারিশ! নবম-দশমে আরও ৪০ জনের বেআইনি চাকরির সুপারিশ! আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ। কমিশনের ওয়েবসাইটে ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court) ।  এর আগে ১৮৩ জনের বেআইনি চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন।  

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃতি করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে। হাইকোর্টে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির একটি মামলায় দাবি করলেন সিবিআইয়ের সিট প্রধান। 'যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাঁরা শুধু ফলের আশায় বসে আছেন।তাঁরা জানতে চান না সিবিআই কী করল ? স্কুল সার্ভিস কমিশন কী করল ? তাঁরা চায় নিয়োগপত্র।' বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিট প্রধান শেনভি আদালতে সওয়াল করেন যে, ‘গত নভেম্বর থেকে শুধু র‍্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগের তদন্ত হচ্ছিল। গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধারের পর ওএমআর শিটের বিষয়টি সামনে আসে। আমরা সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে’। সওয়ালের পর বিচারপতি বিশ্বজিৎ বসুর হুঁশিয়ারি,‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন,যা সাহায্য লাগবে আদালত করতে করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। এই দুর্নীতিতে যুক্তদের কাউকে ছাড়া হবে না।' 

১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি (Job Scam) পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। আজ, OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা সিবিআই-র (CBI)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এবার, নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সব মিলিয়ে, এই নিয়ে নবম-দশমে ২২৩ জন বেআইনিভাবে চাকরিপ্রাপকের হদিশ মিলল। সম্প্রতি, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে আসে OMR শিটের প্রসঙ্গ।

আরও পড়ুন, কলকাতা মেডিক্যালে তুলকালাম, হাইকোর্টে মামলা

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে OMR শিটের যে নমুনা উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI। নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে OMR শিট নিয়ে, শুক্রবার করুণাময়ীতে SSC’র দফতরে বৈঠকে বসে CBI, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই বৈঠকে, CBI তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি OMR শিটের নমুনা নিয়ে আলোচনা হয়। এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত। বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। তবে, সকলেই সুপারিশপত্র পেয়েছিলেন।

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget