এক্সপ্লোর

CID on IPS Officer: আইপিএস-র বাড়িতে অভিযান সিআইডি-র, মুখ খুললেন দেবাশিস ধর

CID on IPS Debashish Dhar: একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলিকাণ্ডের সময় কোচবিহারে তিনিই ছিলেন পুলিশসুপার। কেন ফের সিআইডির স্ক্যানারে আইপিএস দেবাশিস ধর ?

কলকাতা: ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীর কসবার বাড়ি সিল করে দিল সিআইডি (CID)। ওই ব্যবসায়ীর সঙ্গে আরও অনেক অফিসারের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ।চাঞ্চল্যকর দাবি করেছেন, সিআইডির স্ক্যানারে থাকা আইপিএস অফিসার দেবাশিষ ধর। যা নিয়ে তরজায় জড়িয়েছে শাসক এবং বিরোধী দলও। একদিকে যখন রাজ্যে টালিগঞ্জ-বেলঘরিয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট এবং সম্প্রতি গার্ডেনরিচে প্রতারক ব্যবসায়ীর বাড়িতে ইডি-হানা চলে, তখন দুর্নীতি, অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি-সহ একাধিক অভিযোগের মামলার তদন্তে সক্রিয় ভূমিকা নিয়েছে সিআইডি।    

সিআইডি-র নজরে আইপিএস দেবাশিস ধর, কী অভিযোগ ?

অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি-সহ একাধিক অভিযোগের মামলার তদন্তে রবিবার  আইপিএস দেবাশিস ধরের যোধপুর পার্কের বাড়িতে যান সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। একাধিক নথি বাজেয়াপ্ত করেন সিআইডির অফিসারেরা।  সিআইডি সূত্রে দাবি, ২০১৫-২০১৮ সালের মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। সম্পত্তি বৃদ্ধিতে সহযোগিতা করেছেন আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী, দাবি সিআইডি-র। আয় বহির্ভূত সম্পত্তি মামলাতেই সিআইডি-র স্ক্যানারে আইপিএস দেবাশিস ধর এবং ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। এদিকে সিআইডির এই অভিযানের ইস্যুতে সোমবার এবিপি আনন্দের কাছে মুখ খুললেন আইপিএস দেবাশিস ধর।

সিআইডি অভিযান নিয়ে কী বললেন আইপিএস দেবাশিস ধর ?

এদিন আইপিএস দেবাশিস ধর বলেন,' অফিসিয়ালি যা বক্তব্য, তা ওনাদেরকে বলেছি। এবং তার আগে অফিসিয়ালি আমার যা যা ডকুমেন্টটেশন, এটা আজকের থেকে নয়, যেহেতু আমি সরকারি কর্মচারী, যখন থেকেই আমি চাকরিতে ঢুকেছি, তখন থেকেই আমি এটা দিয়ে এসেছি।এটা সম্পন্ধে আমার জনসমক্ষে কিছু বলার নেই।' সিআইডি সূত্রে দাবি, ২০১৫-২০১৮ সালের মধ্যে তাঁর সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। এই ইস্যুতে ওই আইপিএস অফিসার বলেন, 'সেটা যিনি ক্যালকুলেশন এবং অভিযোগ করেছেন, তিনি বলতে পারবেন।'  এদিকে একজন আইপিএস অফিসারের বাড়িতে এভাবে সিআইডি তল্লাশী হয়েছে, এনিয়েও অনুভূতি ব্যাক্ত করা থেকে এড়িয়ে যান তিনি, বলেন, 'তাঁরা তদন্ত করছেন, তাঁরা বলতে পারবেন।'

আরও পড়ুন, 'এত ভয় বিজেপিকে ?' নবান্ন অভিযানের আগে দলীয় কর্মী আটক-এ বিস্ফোরক দিলীপ

একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলিকাণ্ডের সময় কোচবিহারের পুলিশসুপার ছিলেন দেবাশিস ধর 

তবে এর আগেও পিঠোপিঠি আরও একটি ইস্যুতে আইপিএস দেবাশিস ধর ভবানীভবনে গিয়েছিলেন। সালটা ২০২১।  নির্বাচনের দিনেই কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় উত্তাল হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। সেই সময় কোচবিহারের পুলিশসুপার ছিলেন দেবাশিস ধর । আর সেই গুলিবর্ষণকাণ্ডে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সেবার দেবাশিস ধর।

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget