এক্সপ্লোর

Durga Puja: নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপির দুর্গাপুজো, শুভেন্দুদের নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ

Jay Prakash Attacks Suvendu: স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ড, ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে নেমেছেন শুভেন্দুরা। বিজেপির দুর্গাপুজো নিয়ে কী বললেন জয়প্রকাশ মজুমদার ?

কলকাতা:ষষ্ঠীতে বিজেপির ইজেডসিসি-র উদ্বোধন ঘিরে জল্পনা তুঙ্গে। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরুপাচারকাণ্ড, এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে নেমেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। তাই প্রতিফলিত হতে চলেছে বিজেপির ইজেডসিসি-র দুর্গা পুজোর থিমে। এদিন বিজেপির ইজেডসিসি-র উদ্বোধন ঘিরে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

সুকান্ত, শুভেন্দুএবং দিলীপ, তাঁরা ৩ জন তিন মুখী : জয়প্রকাশ

এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, 'ইজেডসিসি একটা কেন্দ্রীয় সরকারি জায়গা।এবং সেই কেন্দ্রীয় সরকারি জায়গায়, কোনও রাজনৈতিক দল এসে দুর্গাপুজো করবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ একটা ঘটনা। এখানে পড়ে থাকছেন ৩ সৈনিক। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। এবং তাঁরা তিনজনে তিন মুখে চলেন। কেউ কারও সঙ্গে বনিবনা নেই। সুতরাং ইজেডসিসি-র তথাকথিত বিজেপির পুজো, কী হবে, এবং তাঁরা কেন করছেন, কীভাবে অনুমতি পাচ্ছেন, সমস্তই একটা বিশাল প্রশ্ন তুলে দিচ্ছে আজকে।' 

নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ড নিয়েই এবার বিজেপির দুর্গাপুজোর থিম

স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরুপাচারকাণ্ড, এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে নেমেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। তাই প্রতিফলিত হতে চলেছে বিজেপির ইজেডসিসি-র দুর্গা পুজোর থিমে। প্রসঙ্গত, রাজ্যে একের পর এক দুর্নীতিকাণ্ডে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। পুজোয় কাটাচ্ছেন জেলে। এহেন মুহূর্তে সেই দুর্নীতি মামলাকেই এবার থিম করে দুর্গা পুজো করছে বিজেপি।ষষ্ঠীতে বিজেপির ইজেডসিসি-র উদ্বোধন ঘিরে জল্পনা তুঙ্গে। এদিকে প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি। বিজেপির ওই পুজো উদ্বোধনে ফিতে কাটবে কে ? তা নিয়ে অন্ধকারে উদ্যোক্তারাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে আসছেন না। এদিকে মিঠুনের সফরও শেষ। সূত্রের খবর ইজেডসিসি-র ফিতে কাটতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

ফিতে কাটবে কে ?

এদিকে প্রথমে শোনা গিয়েছিল, এর আগে অমিত শাহ না আসলে সল্টলেকে ইজেডসিসি-তে বিজেপির পুজো উদ্বোধন করতে পারেন মিঠুন চক্রবর্তী।বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জনসংযোগের হাতিয়ার ‘বাঙালি বাবু’  ইজেডসিসি-র পাশাপাশি এবার অমিত শাহকে দিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের বিজে ব্লকের পুজো উদ্বোধন করানোরও পরিকল্পনা ছিল বিজেপির। এবার, সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। আর, সল্টলেকের বিজে ব্লকের পুজোর থিম ‘রামমন্দির’! সূত্রের খবর, এই পুজোগুলোর উদ্বোধনও অমিত শাহ দিয়ে করানোর ইচ্ছা ছিল বঙ্গ বিজেপি’র। এদিকে ইতিমধ্যেই মিঠুন সফরও শেষ। তাই শেষ অবধি বিজেপির পুজো উদ্বোধনে থাকবেন কে, এপ্রশ্নে জল্পনা এখনও তুঙ্গে।

 আরও পড়ুন, 'উনিও জেলে যাবেন, যেমন ওনার দাদারা গেছেন', তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলীপের

মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন ঘিরে বিতর্ক

 এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন ঘিরে বিতর্কের ঝড় ওঠে বিরোধী শিবিরে। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গ্রীনিস বুকে নাম উঠবে। ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।'

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ভিডিও

Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget