এক্সপ্লোর

Kunal Ghosh: 'পুরুষকে মহিলা দেখছে, মহিলাকে পুরুষ দেখছে শুভেন্দু', বিস্ফোরক কুণাল

Kunal Attacks Suvendu: ‘স্পর্শ’ নিয়ে সংঘাত এবার গড়াল ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে। শুভেন্দুর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য, পাল্টা বেলাগাম আক্রমণে কুণাল।

কলকাতা: ‘স্পর্শ’ নিয়ে সংঘাত এবার গড়াল ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে। শুভেন্দুর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য, পাল্টা বেলাগাম আক্রমণে কুণাল। দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু, পাল্টা বেলাগাম কুণাল। স্পর্শ-সংঘাতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বেলাগাম আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শুভেন্দু অধিকারীকে পাল্টা তীব্র আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'জ্ঞানবন্ত ছিলেনই না, ভূত দেখছেন শুভেন্দু অধিকারী। পুরুষকে মহিলা দেখছে, মহিলাকে পুরুষ দেখছে শুভেন্দু।' ঘটনার দিন শুভেন্দুি বলেন, 'আপনার লেডি অফিসার আমার গায়ে হাত দিয়েছে। ও কেন আমার গায়ে কেন হাত ধরবে! ছবিগুলো থাকল।' তাঁকে গ্রেফতার করা হোক, দাবি তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতা, বিধায়কের রাস্তা আটকে পুলিশ মস্করা করছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু। এখানেই শেষ নয়,  এক মহিলা পুলিশ অফিসার এসে তাঁকে পিছু হটতে বলতেই ক্ষোভ উগরে দেন।  মহিলা পুলিশ কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন, প্রশ্ন তোলেন। শুভেন্দুকে বলতে শোনা যায়, 'আমার শরীর স্পর্শ করবেন না। আপনি মহিলা, আমি পুরুষ। আপনার সিনিয়রকে ডাকুন।' ওই মহিলা পুলিশ আধিকারিক বলতে থাকেন, 'আমি স্পর্শ করছি না। আপনি চলুন।'

আরও পড়ুন, 'ওনাকে পুরুষ পুলিশ মেরেছে', মীনাদেবীকে হাসপাতালে দেখতে এসে বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, নবান্ন অভিযানে গত মঙ্গলবার তোলপাড় হয় হাওড়া-কলকাতা। অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদেরকে প্রিজনভ্যানে তুলেছে পুলিশ। নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভে নামে বিজেপি। লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ। এহেন মুহূর্তে সেদিন রাতে টুইট করে গুরুতর অভিযোগ তুলে ফের তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওবার্তায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'মঙ্গলবার ১২ টা ৩০ নাগাদ, ১৪৪ ধারার বাইরে, হেস্টিং থানা এলাকায়, দ্বিতীয় হুগলি ব্রিজে ঢোকার মুখে, পশ্চিমবঙ্গের সিনিয়র আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহ, সাথে কলকাতা পুলিশের সূর্যপ্রসাদ যাদব এবং আকাশ মেঘারিয়া , তিনজন আইপিএস অফিসারের নের্তৃত্বে কিছু মহিলা কনস্টেবল আমাকে শারীরিক নিগ্রহ (Physically assulted) করে এবং গ্রেফতার করে। সেখান থেকে  লকেট চট্টোপাধ্য়ায়, রাহুল সিনহা, আমাদের তিনজনকে লালবাজারে আনা হয়। এবং অ্য়ারেস্ট হিসেবে দেখানো হয়। ১৫১ সেকশনে হেস্টিংস থানার আইও, তিনি আমাদের প্রথমে অ্য়ারেস্ট মেমোতে সই করেন। এবং অন্যান্য কাগজে সই করেন।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget