এক্সপ্লোর

Mamata Banerjee: 'শহিদ দ্বীপের নাম, নেতাজি দিয়েছিলেন', প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Mamata Attacks PM Modi on Netaji: 'দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বীপের নামকরণ বিতর্কে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা: নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হয়েছে বীর সেনাদের নামে। আর এহেন আবহেই নাম না করে দ্বীপের নামকরণ বিতর্কে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপের নাম, নেতাজি দিয়েছিলেন, অন্য কেউ দেননি।' 

'যোজনা কমিশন তৈরি করেছিলেন নেতাজি, তুলে দেওয়া হয়েছে, দেশে কোনও পরিকল্পনা নেই। দেশের নেতাকে কারও কাছে সার্টিফিকেট নিতে হয় না। অতীতের রাজনীতিতে মাধুর্য ছিল। রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না। দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার।  উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই দ্বীপগুলির  নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২১ সালে, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছিল মোদি সরকার। এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এবং নীল ও হ্য়াভলককে শহিদ ও স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অপরদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যত পারছে এজেন্সি লাগাচ্ছে, গণতন্ত্রে এসবের জায়গা নেই। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে গিয়েছে। দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি।' প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি, আবাস দুর্নীতি, গরুপাচার মামলা, ভোট পরবর্তী হিংসার মামলা-সহ একের পর এক দুর্নীতে জেরবার বাংলা। এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রায় অধিকাংশ দুর্নীতির মামলায় তদন্তে সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। জেলে গিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মন্ডল সহ আরও একাধিক হেভিওয়েট। আর নেতাজির জন্মদিনে, নাম না নিয়ে সেই ঘটনারই উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, 'RSS-র আইডিওলজিতে বিশ্বাসই করতেন না নেতাজি', প্রতিক্রিয়া কুণালের

অপরদিকে, এদিন সুজন চক্রবর্তী টুইটে করে বলেন, 'নেতাজিকেও দখলদারির মোদি-দিদির অপচেষ্টা। দেশনায়কের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা  এবং দেশপ্রেম দিবস পালন করা হচ্ছে না কেন ? নেতাজি সুভাষ ডকের মাথায় কলকাতা পোর্টের শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ হল কেন ? ইতিহাসকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। বিজেপি-তৃণমূলের ছক। ধরে পড়েছে।'প্রসঙ্গত, 'আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে।' নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর। আর এরপরেই তোপ দাগলেন কেন্দ্র ও রাজ্যের শাসকদলকে দুষলেন সুজন চক্রবর্তী।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget