এক্সপ্লোর

Mamata Banerjee: আজ উত্তরবঙ্গ সফরে মমতা, হড়পা বানে মৃতদের পরিবারের দেখা করবেন মুখ্যমন্ত্রী

Mamata in North Bengal: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে মালবাজারে বিসর্জনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন তিনি।

কলকাতা: আজ উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের সফরে মালবাজারে বিসর্জনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন তিনি। আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন মালবাজারে। বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার বিজয়া সম্মিলনীতে তাঁর যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রতিমা বিসর্জনের সময় আচমকাই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে গিয়ে একাধিক জনের মৃত্যু হয়।  স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। এদিকে সেসময় প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। নদীর বিভিন্ন অংশে চালানো হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়। তাঁর মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল যায়। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। দশমীর রাতে ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনা ঘটে। আচমকাই ধেয়ে আসে ওই হড়পা বান। বিসর্জন দেখতে গিয়ে, ভেসে যান বহু মানুষ। নিমেষের মধ্যে আনন্দ বদলে যায় হাহাকারে। আহতদের নিয়ে যাওয়া হয় সেসময় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। আরও কেউ নিখোঁজ আছেন কি না, তাঁদের খোঁজে চলে উদ্ধারকাজ। NDRF-এর পাশাপাশি, খোঁজ চালায় বেসরকারি সংস্থার র‍্যাফটররাও। এবার উত্তরবঙ্গ সফরে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, দীপাবলির আগে আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?

এই ঘটনার পর শোকপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের নিকট আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, জলপাইগুড়ির মাল নদীতে প্রতিমা বিসর্জনের মুহূর্তে হড়পা বানে একাধিক জন প্রাণ হারিয়েছেন।  মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শান্তি কামনা করেছেন। মুখ্যমন্ত্রী হাসাপাতালে চিকিৎসাধীনদের আরোগ্য কামনা জানিয়ে বলেন, 'আমি ওনাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। এই মুহূর্তে এনডিআরএফ, এসডিআরএফ এখনও খোঁজ এবং তল্লাশি কার্য চালিয়ে যাচ্ছেন। ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।' পাশাপাশি এই ঘটনার পর কোনও প্রয়োজনে, দুটি জরুরী ফোন নাম্বারও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। হেল্পলাইন নাম্বার দুটি হল ০৩৫৬১ ২৩০ ৭৮০ এবং ৯০৭৩৯ ৩৬৮১৫ ।

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget