এক্সপ্লোর

Kolkata News: ফের হেফাজতে মৃত্যু, তদন্ত চলাকালীন পুলিশের সামনেই আত্মঘাতী

Death News: তদন্ত চলাকালীন পুলিশের সামনেই তরল খেয়ে আত্মঘাতী হলেন এক ব্য়ক্তি।

হিন্দোল দে ও আবির দত্ত, কলকাতা: গয়না চুরির তদন্ত চলাকালীন পুলিশি হেফাজতেই তরল খেয়ে আত্মঘাতী হলেন অভিযুক্ত (Kolkata Death News)। মুকুন্দপুরে এক মহিলার ফ্ল্যাটে ভবানীপুর থানার পুলিশের উপস্থিতিতে আত্মঘাতী হন তিনি। হেফাজতে মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানা (East Jadavpur Police Station)। তরলটি কী ছিল? মৃত্যুর সঠিক কারণ কী? মহিলার সঙ্গে মৃতের কী সম্পর্ক? খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশি হেফাজতেই আত্মঘাতী: শহরে ফের পুলিশি হেফাজতে মৃত্যু হল এক ব্যক্তির। তদন্ত চলাকালীন পুলিশের সামনেই তরল খেয়ে আত্মঘাতী হলেন তিনি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে। মৃতের নাম কণাদ চক্রবর্তী (৪৩)। পঞ্চসায়য় এলাকার শতাব্দী পার্কে থাকতেন তিনি। অভিযোগকারিণীর দাবি, গত ২৬ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটে। বার বার থানায় গিয়েও কাজ না হওয়ায় লালবাজারের দ্বারস্থ হন। পরে লালবাজারের নির্দেশে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়।

ভবানীপুর থানা সূত্রে খবর, গত ২ জানুয়ারি, গয়না চুরির অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর দাবি, কণাদ তাঁকে দিদি বলতেন, এবং প্রায়ই বাড়িতে আসতেন। সুযোগ বুঝে, একদিন কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করেন কণাদ। কিন্তু অভিযুক্ত মোবাইল ফোন ব্যবহার না করায় তাঁকে খুঁজে বের করতে বেগ পেতে হয় পুলিশকে। পরে তদন্তকারীরা জানতে পারেন, শহরের পঞ্চসায়র এলাকার শতাব্দী পার্কে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি। শনিবার অভিযুক্তর ফ্ল্যাটে যায় ভবানীপুর থানার পুলিশ।
চুরির কথা স্বীকার করে কণাদ দাবি করেন, ওই গয়না বন্ধক দিয়েছেন। বন্ধক সংক্রান্ত নথি রাখা আছে মুকুন্দপুরে বৈশাখী চৌধুরী নামে পরিচিত এক মহিলার ফ্ল্যাটে। এরপর কণাদকে নিয়ে ওই মহিলার ফ্ল্যাটে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, সেখানে নথি বের করার নামে একটি ব্যাগ বের করেন অভিযুক্ত। সবার সামনেই, ব্যাগে রাখা একটি বোতল থেকে তরল পান করে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত। মহিলাকে সঙ্গে নিয়ে বেসরকারি হাসপাতালে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। কিন্তু বোতলের তরলটি ঠিক কী ছিল? পরিচিত মহিলার ফ্ল্যাটে ব্যাগের মধ্যে ওই তরল রাখা ছিল কেন? ঠিক কীভাবে মৃত্যু হল অভিযুক্তর? চুরির গয়না বন্ধক দেওয়ার নথি মহিলা ফ্ল্যাটে কেন রাখা ছিল? মহিলার সঙ্গে কী সম্পর্ক ছিল মৃত ব্যক্তির?এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Abhishek Banerjee: শীঘ্রই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু? দিনক্ষণও জানিয়ে দিলেন অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget