এক্সপ্লোর
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
Kolkata News: গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রতীকী ছবি
Source : ABPLIVE AI
কলকাতা : নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে এক বাইক চালকের। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের আকাঙ্খার দিক থেকে বাইক আরোহী চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। দ্রুত গতিতে এসে ওই বাইকটিকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক গাড়ির চালককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ।
Before You Go
Suvendu Adhikari | "মহম্মদ সেলিম.. এত বড় সাহস", নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?
Advertisement






















