এক্সপ্লোর

Kolkata News: পার্ক স্ট্রিটের রাস্তায় ধস, বিপজ্জনক গর্ত মেরামতে কাজ শুরু পুরসভার, কবে মিটতে পারে সমস্যা ?

Park Street Condition: পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের ঠিক সামনের রাস্তাতেই এই ধস নেমেছে। রবিবার সকালে পুরসভার নিকাশি দফতরের কর্মীরা দেখেছেন যে ব্রিটিশ আমলে তৈরি নিকাশি ব্যবস্থার একটি অংশ দেখা যাচ্ছে।

আবির দত্ত, কলকাতা : ফের শহরের রাজপথে ধস, এবার পার্ক স্ট্রিটে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নেমেছে। ধসের জেরে রাস্তায় বিরাট গর্ত তৈরি হয়েছে। ওই এলাকা গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। শনিবার সন্ধেবেলা নাগাদ এই ধস লক্ষ্য করা যায় প্রথমে। পুলিশের তরফে গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয় ওই এলাকা। কোনও ভাবে যাতে যানজট না হয়, যান চলাচল যাতে সচল থাকে, সেই দিকে আলাদা ভাবে লক্ষ্য রাখা হচ্ছে। তবে এই রাস্তার অংশ মেরামত করতে সাতদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন পুরসভার নিকাশি দফতরের কর্মী, আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সকাল থেকেই কাজ শুরু করা হয়েছে পুরসভার তরফে। 

পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের ঠিক সামনের রাস্তাতেই এই ধস নেমেছে। কাজ করতে গিয়ে রবিবার সকালে পুরসভার নিকাশি দফতরের কর্মীরা দেখেছেন যে ব্রিটিশ আমলে তৈরি নিকাশি ব্যবস্থার একটি অংশ এখনও দেখা যাচ্ছে। রাস্তায় ধস নামার পর এই এলাকা মেরামতের জন্য খুঁড়তে হয়েছে। আর তার ফলে নীচের অংশ (জলের কারণে হোক বা তাপমাত্রার তারতম্যের কারণে, সেটা পরে পরীক্ষা করে বোঝা যাবে) কিছুটা আলগা হয়ে গিয়েছে। আর উপরের পিচের অংশ বসে গিয়েছে। বর্তমানে প্রায় ১০ ফুট/১৫ ফুটের একটি গর্ত খোঁড়া হয়েছে। নীচের যে অংশ একদম আলগা হয়ে রয়েছে, সেই অংশ পুরোটাই খুঁড়ে মেরামত করতে হবে বিপদ এড়ানোর জন্য। কারণ এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। নীচের যে অংশ আলগা হয়ে গিয়েছে সেখানে গাছের শিকড়ও দেখা গিয়েছে। নীচের অংশের মাটি আলগা হয়ে যাওয়ার ফলেই উপরের রাস্তার পিচের অংশ বসে গিয়েছে। 

রবিবার গাড়ির সেভাবে চাপ না থাকায় তেমন যানজট দেখা যায়নি ওই এলাকায়। মোটামুটি সচল রয়েছে যান চলাচল। এখন কতদিনে পার্ক স্ট্রিটের এই রাস্তা সঠিক পর্যায়ে ফেরে, সেটাই দেখার। বর্তমানে পার্ক স্ট্রিটের ওই রাস্তায় পুলিশ রয়েছে। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখছেন পুলিশকর্মীরা। চৌকো করে আপাতত রাস্তার যে অংশে ধস নেমেছে, তা খুঁড়ে ফেলা হয়েছে। সোমবার থেকে সপ্তাহের শুরু। রাস্তায় বাড়বে যানবাহন। এই পরিস্থিতিতে কীভাবে যানজট এড়িয়ে যানচলাচল সচল রাখা যায় সেদিকে নজরে রেখেছে পুলিশ। কতদিনে রাস্তা মেরামত হয় সেটাই এখন দেখার। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget