এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল SSKM

Partha Chatterjee Health Update: গ্রেফতারের পর SSKM - এ প্রথম রাত কাটালেন পার্থ চট্টোপাধ্যায়। কেমন আছেন তিনি ? জানাল SSKM।

কলকাতাঃ স্থিতিশীল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), জানালো SSKM । গ্রেফতারের পর SSKM - এ প্রথম রাত কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।মূলত, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার অভিযান চালায় ইডি। প্রায় একদিন পার করে চলে জিজ্ঞাসাবাদ। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। এরপরেই পার্থকে গ্রেফতার করে ইডি। এদিকে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতের নির্দেশে তাঁকে ভর্তি করা হয় SSKM - এ তবে সকালের আলো ফুটতেই SSKM কর্তৃপক্ষ জানিয়েছে, স্থিতিশীল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় প্রথমবার তলবের আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, হাজিরা এড়িয়ে কোনওভাবে হাসপাতালে ভর্তি হওয়া চলবে না। মূলত এসএসসি দুর্নীতি নয়, নারদা মামলা থেকে গরুপাচার মামলা-সহ একাধিক মামলায় নাম জড়ানোর পর সিবিআই-ইডি-র তলব আসতেই বারংবার এসএসকেম-এ ভর্তি হতে দেখা গিয়েছে তৃণমূলের হেভিওয়েটদের। মদন মিত্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল সকলেই রয়েছেন সেই তালিকায়। যদিও প্রেক্ষাপট এবার কিছুটা আলাদা। এর আগে কখনও এসএসসি মামলায় তদন্তে শাসকদলের হেভিওয়েটদের বাড়ি অভিযান চালায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল ইডি। আর প্রথমবারেই বড়সড় পর্দাফাঁসের পর গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন,'দুয়ারে গর্ত', পার্থ-অর্পিতার ছবি আপলোড করে কটাক্ষ রুদ্রনীলের

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে যায় পার্থর কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় SSKM হাসপাতালে। ৭ টা ৪৫ নাগাদ একজনের কাঁধে ভর দিয়ে নামতে দেখা যায় পার্থকে। এরপর হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে আসা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।হাইকোর্টের নির্দেশে SSKM - এ ভর্তির পর রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা। যদিও প্রথমরাত কাটার পর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget