এক্সপ্লোর

Tapas Mandal: নিয়োগকাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তিনি, কে এই তাপস মণ্ডল?

ED on Tapas Mandal: ইডি’র লাগাতার অভিযানের সৌজন্যে,এখন সবার মুখে মুখে একটাই নাম তাপস মণ্ডল। কেই তাপস মণ্ডল? কীভাবে তাঁর এই চমকপ্রদ উত্থান? কীভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন তাপস?

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ইডি’র (ED) লাগাতার অভিযানের সৌজন্যে,এখন সবার মুখে মুখে একটাই নাম তাপস মণ্ডল (Tapas Mandal) । একাধিক কলেজের মালিক! কিন্তু কেই তাপস মণ্ডল? কীভাবে তাঁর এই চমকপ্রদ উত্থান? কীভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন তাপস? বর্তমানে উত্তর ২৪ পরগনার বারাসাতে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়ি থাকলেও, আদতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুরু থেকেই নানারকম বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। যার শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় চার দশক আগে, ১৯৮৫ সাল থেকে। ক্ষমতায় তখন সিপিএম,পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া এলাকায় একটি চিটফান্ড খুলেছিলেন তাপস মণ্ডল। সেই চিটফান্ড কোম্পানির নাম ছিল মিনার্ভা ফাইনান্স লিমিটেড। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমানে পাঁশকুড়ার পাতন্দা গ্রামে তাপস মণ্ডলের যে কলেজ রয়েছে, তার নামের সঙ্গেও রয়েছে সেই মিনার্ভা, মিনার্ভা অ্যাকাডেমি বি এড কলেজ।


পাঁশকুড়া স্টেশনের পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে চিটফান্ড কোম্পানি শুরু করেন। কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিবদ্ধ করা হয়। তাপস মণ্ডলের সেই চিটফান্ডে মোট ৭ জন ডিরেক্টর ছিলেন। নথিতে দেখা যাচ্ছে, ডিরেক্টর হিসেবে এক নম্বরে নাম ছিল তাপস মণ্ডলের। স্থানীয় সূত্রে দাবি, বাজারের চেয়ে বেশি সুদের লোভ দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই চিটফান্ড কোম্পানি। জাল ছড়িয়ে পড়েছিল তত্‍কালীন অবিভক্ত মেদিনীপুর,হাওড়া ,হুগলি, এমনকি পড়শি রাজ্যের ভুবনেশ্বরেও। তাপস মণ্ডলের তৈরি সেই চিটফান্ড কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন এই ব্যক্তি।

এই চিটফান্ড সংক্রান্ত একটি মামলাতে ১৯৯০ সালে ওড়িশা পুলিশের হাতে গ্রেফতার হন তাপস মণ্ডল। কয়েকমাস জেলও খাটেন।  পাঁশকুড়া পাতন্দা গ্রামের বাসিন্দা  অতুল মান্না বলেন, ও এক নম্বরের চিটিংবাজ। এলাকয় প্রচুর লোকের কাছ থেকে টাকা তুলেছে।প্রচুর সম্পত্তি এখানে। সব তাপসের টাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারপরই চিটফান্ডের ব্যবসা গুটিয়ে নেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এখন সেই তাঁর বিরুদ্ধেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার ভয়ঙ্কর অভিযোগ।  
 

আরও পড়ুন, মোদি ‘ভাল’, শাহ ‘খারাপ’, এমন স্ট্র্যাটেজিতেই এগোচ্ছেন মমতা ?

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর আমলেই নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও এরপরও মুখে কুলুপ ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়কের।ইডি আদালতে জানিয়েছিল, তদন্তে সহযোগিতা করছেন না মানিক। তাঁকে যে প্রশ্ন করা হচ্ছে সেগুলিরও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তদন্তকারীরা। তবে সেই মানিকের নাম জড়াতেই উঠে আসে তাপস মন্ডলের নাম বাংলার নিয়োগ দুর্নীতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget