এক্সপ্লোর

Samik on Sougata: 'তৃণমূলের বিরুদ্ধে জনরোষ প্রবল, মন্ত্রীকে জুতো ছুঁড়ছে মহিলা', সৌগত ইস্যুতে প্রতিক্রিয়া শমীকের

Samik on Sougata threats: দুর্নীতি-বিতর্কে ফের বিরোধীদের হুমকি দিলেন সৌগত রায়। সৌগত-র হুমকি ইস্যু প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এবার বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

কলকাতা: সৌগত-র হুমকি ইস্যু প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এদিন সৌগত রায় (Sougata Roy) বলেন, ' আপনারা এই ভূল করবেন না। তৃণমূলের বিরুদ্ধে চোর ধরো, জেলে ভরো এই স্লোগানের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি বলেন, তৃণমূলে ৯৮ শতাংশ সৎ।  ২ শতাংশ  যদি দুর্নীতিগ্রস্থ হয়, আমরা তাঁদের বার করে দেব। সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে। ' দুর্নীতি-বিতর্কে ফের বিরোধীদের হুমকি দিলেন সৌগত রায়। এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

 সিপিএম-বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে ওদের এলাকাছাড়া হতে হবে: সৌগত রায়, কী বললেন শমীক ?

এদিন শমীক বলেছেন, 'দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে জনরোষ এতটাই প্রবল, যে নিম্ন মধ্যপিত্ত পরিবারের একজন গৃহবধূ একজন দ্রোর্দণ্ডপ্রতাপ মন্ত্রীর (Partha Chatterjee) দিকে জুতো ছুঁড়ছে। এখন মানুষই এদের দিকে তাঁকিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। আমি এই বিতর্কে যাচ্ছি না। সৌগত বাবু, একজন প্রবীণ রাজনীতিবিদ। তাঁর মেধা নিয়ে কারও কোনও প্রশ্ন নেই। তিনি তার রাজনৈতিকজীবনে যতবার দল পরিবর্তন করেছেন, অবস্থান পরিবর্তন করেছেন, গত ৭ দিনে তিনি প্রায় ততবারই নিজের বক্তব্যের আঙ্গিক পরিবর্তন করেদিলেন।' এরপরেই তিনি সৌগত-র হুমকি ইস্যুতে বলেন, আমরা যেটা মনে করেছি, তৃণমূল কংগ্রেস কখনই কোনও রাজনৈতিক দল নয়। কারণ এই রাজনৈতিক দল কোনও প্রতিবাদ নিতে পারে না। কোনও বক্তব্য কেউ রাখলে, 'এড়িয়ে গিয়ে চুপ করে থাকতে পারে না।' 'তৃণমূলের এই রাজনীতি'-কে মানুষ প্রত্যাখ্যান করবে বলেই প্রতিক্রিয়া বিজেপি নেতার।

আরও পড়ুন, পার্থ ও অনুব্রত-কে নিয়ে পুজোর থিম ! 'ভাবতেও ভয় লাগে', আশঙ্কা মদনের

 প্রসঙ্গত, কিছুদিন আগেই কামারহাটিতে হুমকি দিয়ে সৌগত রায় বলেন,‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।'নাম না করে সৌগত রায়কেও সেসময় হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির সম্পাদক সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।’'চোর ধরো, জেলে ভরো', দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতি রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে রাজপথে নামেন দিলীপ-সুকান্তরা।এনিয়েও সৌগত রায় প্রতিবাদ জানিয়ে হুমকি দেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।  

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget