এক্সপ্লোর

Kunal Ghosh: 'যেখানে সিবিআই এগোয়, ইডি-ও এগোয়', কল্যাণময় গ্রেফতারে বিস্ফোরক কুণাল, পাল্টা শমীক

Samik Kunal on Kalyanmoy: এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন গতকাল কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কী বললেন শমীক,কুণাল ?

কলকাতা: এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে (SSC Scam) গ্রেফতার হয়েছেন গতকাল কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। আর এই ইস্যুতে এদিন কথা বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

আমরা শুধু দেখতে চাই, প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে: শমীক ভট্টাচার্য

এদিন কুণাল ঘোষ বলেন, 'সরকার এবং দল , যাযা পদক্ষেপ নেওয়ার নিয়েছে। এটা সম্পূর্ণ আইনগত দিক। তদন্তের দিক। এবং একাধিক মামলা এই ধরনের থাকে, যেখানে সিবিআই এগোয়, ইডি-ও এগোয়, এমনটাই এদিন বলেন কুণাল ঘোষ।এদিন অপরদিকে শমীক ভট্টাচার্য বলেন, আমরা এটুকু জানি যে, বাগ কমিটির রিপোর্টে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম ছিল। অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে, কেন তাঁকে গ্রেফতার করতে এতটা সময় লাগল ? আগে কেন গ্রেফতার করা হয়নি ? সিবিআই মনে করেছে, এই তদন্তের স্বার্থে একই সঙ্গে দুজনকে হেফাজতে দিতে হবে, তাই করেছে।আমরা শুধু দেখতে চাই তদন্তটা কবে কত তাড়াতাড়ি শেষ হচ্ছে ? প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে, এবং যারা ভুক্তভুগী , যারা প্রতারিত , তাঁরা বিচার পাচ্ছে।

ভিন্নমতের লোক কি এর মধ্যে কাজ করছেন না ? : কুণাল ঘোষ

গতকালও তিনি এই ইস্যুতে মুখ খুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'এটা পুরো তদন্তের ব্যাপার। এর বিস্তারিত এখনও আমরা জানি না। যদি উনি গ্রেফতার হয়ে থাকেন, উনি বা ওনার আইনজীবীরা যা বলার বলবেন। তৃণমূল জামানায় এমন বহুলোক সারা পশ্চিমবঙ্গ সরকারের কাঠামোয় কাজ করে, যারা তাঁরা আগেও করে এসেছেন, বহুদিন ধরে, বহুবছর ধরে। তারমানে কি তাঁরা সবাই তৃণমূল ? বাম জমানার লোক এর মধ্যে চাকরি করছে না ? ভিন্নমতের লোক কি এর মধ্যে কাজ করছেন না ? সরকারের এতবড় কাঠামো, সেখানে শুধু তৃণমূল কাজ করছে নাকি ! ফলে এর সঙ্গে রাজনীতি জ়ড়ানোর মতো খুব একটা কিছু দেখতে পাচ্ছি না ! ' 

আরও পড়ুন, 'নবান্ন অভিযানে পুলিশি অত্যাচার', আহত দলীয় কর্মীদের দেখতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল

উল্লেখ্য, পার্থ, শান্তিপ্রসাদ, অশোক সাহার পরে এবার গ্রেফতার কল্যাণময়। চাকরি বিক্রির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে ২ প্রাক্তন এসএসসি কর্তাকে। শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল বাগ কমিটির রিপোর্টেও। সূত্রের খবর, একাধিকবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করে পর্ষদের অফিসে আসতে বলে সিবিআই। কিন্তু সেই কথা শোনেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেই কারণেই তাঁর বাড়িতে চলে যায় সিবিআই। এই মামলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অফিসে থাকতে পারে, এই সম্ভাবনার কারণেই তাঁর অফিসে তল্লাশি চালানো হয়। তবে এবার প্রায় ৬ ঘণ্টা জেরার পরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget