এক্সপ্লোর

Santanu Sen: 'আয়নায় মুখটা দেখে, সমালোচনা করা উচিত', ছাত্র মৃত্যুর ঘটনায় ময়দানে শান্তনু সেন

Santanu Sen on Aliah Accident Case: গাড়ির ধাক্কায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় শাসকদলের দিকে আঙুল, মুখ খুললেন শান্তনু সেন।

কলকাতা: গাড়ির ধাক্কায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের মৃত্যুর ( Student  Death Case)ঘটনায় ইতিমধ্যেই চরমে রাজনৈতিক চাপান উতোর।  ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুভেন্দু-সুজন-সহ বিরোধী প্রায় প্রত্যেকেই শাসকদলের দিকে আঙুল তুলেছেন। এহেন মুহূর্তে মুখ খুললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

 এদিন শান্তনু সেন বলেন, 'যেকোনও মৃত্যুই অত্যন্ত দুঃখ্যের। এবং যে ঘটনাটি ঘটেছে, নিশ্চিত করে মর্মান্তিক ঘটনা। পুলিশ নিশ্চিত তদন্ত সম্পূর্ণ করে প্রকৃত সত্য সামনে আনবে। কিন্তু সেই নিয়ে যারা বিবৃতি দিলেন, আমরা তাঁদেরকে একটু স্মরণ করিয়ে দিই। প্রথমেই রাজ্যে বিরোধী দলনেতাকে স্মরণ করিয়ে দিতে চাই, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর ছেলে, আনন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে দিয়ে চলে গিয়েছিল। তাঁকে উত্তর প্রদেশের নির্বাচনের আগে কীভাবে জামিনে বার করে আনা হয়েছিল, তাও দেখেছি। এখনও তিনি কেন্দ্রের মন্ত্রিসভায় বহাল ওআছেন, সেটাও দেখেছি। আর সুজনবাবুকে একটু মনে করিয়ে দিই বিজন সেতুর ঘটনা। সুতরাং আয়নায় নিজেদের মুখটা দেখে, তারপর সমালোচনা করা উচিত। একটা ঘটনা ঘটেছে, এটা পশ্চিমবঙ্গ সরকার, এখানে নিরপেক্ষ তদন্ত হয়। প্রশাসন তদন্তকরে দোষীদের চিহ্নিত করবে।'

আরও পড়ুন, 'আসানসোলকাণ্ডে গ্রেফতার হয়, এক্ষেত্রে ছাড়', ছাত্র মৃত্যুর ঘটনায় কেন বললেন শুভেন্দু ?

প্রসঙ্গত, এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'মৃত্যু নিশ্চিতভাবে দুঃখজনক। এবং আসানসোলে যদি ভিড়ে কিছু হয়, তার জন্য বিজেপির নেতাদেরকে তলব করা হয়, গ্রেফতার করা হয়। আর সাংসদের গাড়ি মারলে তখন দেখা হয় না। এক্ষেত্রেও তাই। তোলামূল মানেই ছাড়.. একটু পরেই এসে যাবে একটা প্রেস বিজ্ঞপ্তি , যে বিষয়টা নিছক দুর্ঘটনাই ছিল।' তবে গাড়ির ধাক্কায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। তবে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পরে তাঁকে এই গাড়িটা দেওয়া হয়েছিল, গাড়িটিকে সার্ভিস সেন্টারে দিয়ে আসার জন্য। এদিকে ঘাতক গাড়িটিকে গাড়িটি পুলিশকর্মীরা পরীক্ষা নিরীক্ষা করেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা গাড়িটিকে আরও খতিয়ে দেখবেন। এই মুহূর্তে গাড়িটি বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। 

পড়ুয়াদের অভিযোগ ছিল, কোনও প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনা ঘটার পর সারা সকালে কেন কেউ গ্রেফতার হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলে সকাল থেকেই রাস্তায় নামেন পড়ুয়ারা। আন্দোলনরত পড়ুয়াদের সামলাতে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে। বারবার পুলিশের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময়ও দেখা গিয়েছে। এদিনই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'বিক্ষোভ অবাস্তব। ঘটনা দুঃখজনক। যে করেছে, তাঁকে গ্রেফতার করবে। সিসিটিভি খারাপ ছিল। টাকা থাকলে তাঁকে প্রভাবশালী বলে, এরকম একটা বলেছে। দোষী হলে গ্রেফতার করা হবে।'

সেরা শিরোনাম

RG Kar Case : আর জি কর মামলার শুনানি শুরুর আগেই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া অভয়ার মায়ের, আজই আদালতে এই আবেদন জানাবেন তাঁরা
আর জি কর মামলার শুনানি শুরুর আগেই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া অভয়ার মায়ের, আজই আদালতে এই আবেদন জানাবেন তাঁরা
West Bengal News Live Updates: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর তাণ্ডবে মৃত্যু ৩ জনের, ধূলিসাৎ ৩১টি বাড়ি
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর তাণ্ডবে মৃত্যু ৩ জনের, ধূলিসাৎ ৩১টি বাড়ি
Soil Trafficking: বিদ্যাধরী নদী থেকে মাটি চুরি, পুলিশি অভিযানে পাচারের আগেই নৌকা ফেলে চম্পট পাচারকারীদের
বিদ্যাধরী নদী থেকে মাটি চুরি, পুলিশি অভিযানে পাচারের আগেই নৌকা ফেলে চম্পট পাচারকারীদের
Gaighata Case: 'থানা থেকেই বলেছে এনকাউন্টার করে দেবে', প্রহ্লাদ দাসের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তার পরিবারেরই একাংশ
'থানা থেকেই বলেছে এনকাউন্টার করে দেবে', প্রহ্লাদ দাসের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তার পরিবারেরই একাংশ

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget