এক্সপ্লোর

Kolkata News: ৩ দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক দিল SFI

SFI called for Assembly Campaign: আগামী ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই, তিন দফা দাবিগুলি কী কী ?

কলকাতা: আগামী ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই (SFI)। মূলত, রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবি সামনে রেখে বিধানসভা অভিযানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি-সহ ৩

প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি জানাবে এসএফআই। দ্বিতীয়ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। তৃতীয়ত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি দাবি জানাবে এসএফআই। শিক্ষামন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ার দাবি নিয়েই এই বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ মার্চ ধর্মঘট ডেকেছেন ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা। আন্দোলনরত সরকারি কর্মীদের ধর্মঘটকেও সমর্থন জানাচ্ছে এসএফআই।

প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি,  কলেজ (College)-বিশ্ববিদ্যালয়ে (University) ছাত্র সংসদ নির্বাচনের এসএফআইয়ের (SFI) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কলেজ স্ট্রিট ক্যাম্পাসে (College Street Sampus) ঢোকার মুখে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি হয়। গেট ভাঙেন SFI কর্মী-সমর্থকরা। হাতে হাতে ঝান্ডা। মুখে মুখে স্লোগান। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআইয়ের মিছিল ঘিরে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।          

মূলত দেখতে দেখতে ৬ বছর হয়ে গেল। রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৩ বছর ধরে ছাত্র ভোট হয়নি যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। এই প্রেক্ষাপটে দ্রুত ছাত্র ভোট করানোর দাবিতে গতমাসে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয় এসএফআই। রাজাবাজার থেকে মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢোকার মুখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।  

আরও পড়ুন, 'বীরভূমের দায়িত্ব নিতে আমি রাজি', অনুব্রত ইস্যুতে মন্তব্য মদনের

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়ে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় SFI নেতৃত্ব। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 'দাবি দাওয়া থাকতেই পারে। তা বলে কলেজের গেট ভেঙে দেওয়া। এতো সিপিএমের যে কালচার আমরা দেখে এসেছি, পরবর্তী প্রজন্মও যদি তাই করে তবে মানুষ কি করবে? ক্যাম্পাসের বাইরের লোক ঢুকে যাওয়া তো ঠিক নয়। সরকারও নির্বাচন চাই।' এই অভিযানের প্রচার ঘিরে এসএফআইয়ের ওপর হামলার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিটে অবরোধ করে এসএফআই।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget