এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সাবিত্রী মিত্রের বিরুদ্ধে অভিযোগ জানালেও, এফআইআর হবে না', কেন এই মন্তব্য শুভেন্দুর ?

Suvendu on Sabitri: 'অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিধায়ক, সাবিত্রী মিত্রর বিরুদ্ধে থানাতে অভিযোগ করার জন্য গিয়েছেন। কিন্তু এটা এফআইআর হবে না।' কী কারণ বললেন শুভেন্দু অধিকারী ?

কলকাতা: সাবিত্রী মিত্র ইস্যুতে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সাবিত্রী (Sabitri Mitra) প্রসঙ্গ তুলে, তিনি বলেন, 'অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিধায়ক, সাবিত্রী মিত্রর বিরুদ্ধে থানাতে অভিযোগ করার জন্য গিয়েছেন। কিন্তু তিনি এরপরেই বলেন, যদিও আমরা জানি, জেনারেল ডাইরি করে রেখে দেওয়া হবে। এটা এফআইআর হবে না।' কিন্তু কেন ? এরপরেই গত এক বছরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নুপুর শর্মা (Nupur Sharma) এবং মহুয়া মিত্র (Nahua Mitra) প্রসঙ্গ টেনে আনলেন তিনি।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'মানিকচকের তৃণমূল কংগ্রেসের বিধায়িকার, গুজরাটের মানুষদেরকে বিট্রিশের অস্ত্র সরবারহকারী বলা, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুৎসিত আক্রমণ করার প্রতিবাদ বিধানসবার ভিতরে ও বাইরে হয়েছে। চিরাচরিৎ অভ্যাষ অনুযায়ী, বিধানসভার অভ্যন্তরে, আমাদেরকে অধিকারের সুযোগ অনুযায়ী বলতে দেওয়া না হলেও, অভিযুক্তা বিধায়িকাকে সাফাই দেওয়ার সুযোগ, শাসক দল করে দিয়েছেন।  এটা আপনার সবাই দেখেছেন। আমাদের অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিধায়ক, সাবিত্রী মিত্রর বিরুদ্ধে থানাতে অভিযোগ করার জন্য গিয়েছেন তাঁরা। যদিও আমরা জানি, এটা জেনারেল ডাইরি করে রেখে দেওয়া হবে। এফআইআর হবে না। এই অভিজ্ঞতা গত ১ বছর ধরেই আছে।' মূলত, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে নুপুর শর্মা এবং মহুয়া মিত্র, দুজনেই বিতর্কিত হন। একজন বিজেপি নেত্রী এবং অপরজন তৃণমূল নেত্রী। আর এদিন এই প্রসঙ্গ তুলেও আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যেমন নুপুর শর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়। তাঁকে বারেবারে ডেকে পাঠানো হয়। এরপরেই শুভেন্দু, মহুয়া মিত্রের ইস্যু তোলেন। মা কালীকে অপমান অর্থাৎ ধর্মীয় ভাবাবেগে আঘাতের ইস্যু তুলে বলেন, শাসকদলের প্রতিনিধি বলে, মহুয়া মিত্রের বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি হবেও না।'

আরও পড়ুন, 'মানিক' মামলার শুনানিতে সিবিআই-র আইনজীবীকে থাকতে হবে, সতর্ক করলেন বিচারপতি

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহ (Amit Shah)-কে দুর্যোধন, দুঃশাসন বলে কটাক্ষ মানিকচকের তৃণমূল বিধায়ক (TMC MLA) সাবিত্রী মিত্রর। মালদার রতুয়ায় সাবিত্রী মিত্র (Sabitri Mitra) বলেছেন, ‘মমতা দিদিকে যদি আপনি শূর্পনখা বলেন, তাহলে আমি বলব অমিত শাহজিকে, আমি বলব মোদিজিকে, আমি বলব আরও বিজেপির যাঁরা নেতা আছেন পশ্চিমবাংলায়, আপনারা হচ্ছেন দুর্যোধন-দুঃশাসন। খালি স্ত্রীর বস্ত্র হরণ করা ছাড়া আপনাদের কোনও কাজ নেই।’। ক’দিন আগেই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। আর এবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন, বলে নিশানা করলেন মানিকচকের তৃণমূল বিধায়ক ও প্রাক্তনমন্ত্রী সাবিত্রী মিত্র। দিনকয়েক আগে, মালদায় এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেছিলেন, 'শ্রীলঙ্কায় একটা রাজা ছিল, সে রাজা খুব অত্যাচারী। পয়সা ওড়াত যেমন দিদি ওড়ায়। যদি রাবণের দেশ শ্রীলঙ্কা হতে পারে। তাহলে শূর্পনখার রাজত্বেও আপনারা যদি চান তাহলে পুলিশ কিছু করতে পারবে না।' 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget