এক্সপ্লোর

Kolkata News: রেফার রোগ থেকেই রেহাই নেই তৃণমূল কাউন্সিলরেরও

Hospital refer case: ৩ হাসপাতাল ঘুরে পায়ে চোট পাওয়া যুবকের মৃত্যু! এতো গেল রাজ্যের সাধারণ নাগরিকের মর্মান্তিক ঘটনা। কিন্তু এবার রেফার রোগ থেকেই রেহাই নেই তৃণমূল কাউন্সিলরেরও।

কলকাতা: ফের সেই রেফার রোগ ! ৩ হাসপাতাল ঘুরে পায়ে চোট পাওয়া যুবকের মৃত্যু! (Youth Death) এমআর বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল ঘুরে এনআরএসে মৃত্যু। কলকাতার ৩ সেরা হাসপাতালের বিরুদ্ধে রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ।বিনা চিকিৎসায় ফেলে রাখায় যুবকের মৃত্যুর অভিযোগ পরিবারের। এতো গেল রাজ্যের সাধারণ নাগরিকের মর্মান্তিক ঘটনা। কিন্তু এবার রেফার রোগ থেকেই রেহাই নেই তৃণমূল কাউন্সিলরেরও (TMC Councilor)।  অভিযোগ, চিকিৎসকের হেনস্থার মুখে তাঁকেও পড়তে হয়েছে। আরজিকরে (RGKar) পরিচিত-র চিকিৎসায় হেনস্তার 'শিকার' খোদ শাসক নেতা।

ফের সরকারি হাসপাতালে রেফার-রোগ। ৩টি হাসপাতাল ঘুরে এনআরএস-এ রোগী মৃত্যুর অভিযোগ। এম আর বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল রোগীকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, খেলতে গিয়ে চোট পান ওই যুবক। এরপর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হলেও, চিকিৎসক আসেননি এনআরএস-এ। বিনা চিকিৎসায় ফেলে রাখায় আজ সকালে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখনই রোগীর মৃত্যু হয়, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 

 জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজে রেফার আটকাতে এবার নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতালে কোন কোন পরিষেবা বাধ্যতামূলক, সে সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। ডায়গনস্টিক থেকে শুরু করে ডায়গনস্টিক, মেডিসিন, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এই পরিষেবাগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে রাখা হয়েছে।এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। যে সমস্ত পরিষেবা এসেনশিয়াল তালিকায় নেই, সেই সমস্ত পরিষেবাগুলির জন্য ডিজায়ারেবল তালিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এর মধ্যে রয়েছে ৬৭টি পরিষেবা। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে, উন্নততর পরিকাঠামো সম্পন্ন জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

 আরও পড়ুন, বাঙালি নোবেলজয়ীর হাত ধরে বাংলার তাঁত বিশ্বের দরবারে !

একইসঙ্গে বলা হয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচারের সময় অস্ত্রপচার সম্ভব না হলে ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা। অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের  মাত্র ৩০%।

 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget