এক্সপ্লোর

Kolkata News: শুরু হল তৃণমূল সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি

শুরু হল তৃণমূল সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি , ভোটের মুখে সরকারি কর্মসূচির মাধ্য়মে আরও বেশি করে বুথগুলিকে টার্গেট করতে চাইছে তৃণমূল?

অনির্বাণ বিশ্বাস, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: শুরু হল তৃণমূল সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি। ৩টে করে বুথ নিয়ে একটা করে সেন্টার। এখানেই রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি ভোটের মুখে সরকারি কর্মসূচির মাধ্য়মে আরও বেশি করে বুথগুলিকে টার্গেট করতে চাইছে তৃণমূল? বিজেপির দুর্বল জায়গায় আঘাত হানার চেষ্টা করছে শাসক দল? 

আরও পড়ুন, ১ মাসেরও বেশি সময় ধরে জমে রয়েছে জল, নদিয়ার রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ BJP বিধায়কের !

২০২১ সালে, বিধানসভা ভোটের ঠিক আগে, যেমন 'পাড়ায় সমাধান' কর্মসূচি শুরু করেছিল রাজ্য সরকার। ঠিক একই ধাঁচে শনিবার থেকে শুরু হল বুথভিত্তিক কর্মসূচি, 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। যেখানে, স্থানীয় ছোট ছোট সমস্য়ার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এবং চটজলদি সেই সমস্য়া সমাধানের চেষ্টা করবেন সরকারি কর্মীরা। যেখানে, বুথ প্রতি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৩টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। আমাদের ৮০ হাজার বুথ আছে। একটা বুথের জন্য় আমরা ছোট ছোট কাজ করার জন্য় ১০ লক্ষ টাকা করে অনুমোদন করব। এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে...তাহলে কি ভোটের মুখে সরকারি কর্মসূচির মাধ্য়মে আরও বেশি করে বুথগুলিকে টার্গেট করতে চাইছে তৃণমূল? 'বুথ যার ভোট তার' রাজনৈতিক মহলে এই কথা অত্য়ন্ত প্রচলিত যে দলের বুথ সংগঠন শক্তিশালী, তারা ভোটে অ্য়াডভান্টেজ পায়, রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটাই বলে থাকেন।

তাই কি সরকারি প্রকল্পের মধ্য়ে দিয়ে বুথগুলি দুর্ভেদ্য় করতে চাইছে তৃণমূল? বিজেপি কি আদৌ রাজ্য়ের সব বুথে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পেরেছে? তাই কি বিজেপির দুর্বল জায়গায় আঘাত হানার চেষ্টা করছে তৃণমূল? বুথ স্তরে বিজেপির সংগঠন দুর্বল হওয়ার কারণেই কি, সেই পথে সমাধান-সূত্র খুঁজছে তৃণমূল?  যদিও রাজ্যের শাসকদলের দাবি, সরকারি পরিষেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই সরকারের এই কর্মসূচি।

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে,৮০ হাজার বুথের মধ্যে প্রায় ১৭ হাজার বুথে তাঁদের কমিটি গড়ার মতো পরিবেশ নেই। এরপরই বাকি ৬৩ হাজার বুথে ঝাপিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সূত্রের দাবি, এর মধ্য়েও মাত্র ৫০ শতাংশ বুথে অর্থাৎ ৩০ হাজারের মতো বুথে কমিটি গড়তে পেড়েছে বিজেপি। এই পরিস্থিতিটাকেই কি কাজে লাগাতে চাইছে তৃণমূল? যদিও তা মানতে নারাজ বিজেপি।সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নতুন কর্মসূচি ঘিরে, চড়ছে রাজনীতির পারদ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget