এক্সপ্লোর

TMC Rally : ভিন রাজ্যে বাঙালিদের 'হেনস্থা', মমতার ডাকে 'ভাষা আন্দোলনে' TMC, হাতে শিকল বেঁধে প্রতিবাদ দলীয় কর্মীদের

TMC Bhasa Andolon: ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে কলকাতা-সহ জেলায় 'ভাষা আন্দোলনে' নামল তৃণমূল

কলকাতা : ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 'ভাষা আন্দোলনে' নামল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে মিছিল শাসকদলের কর্মীদের। কাঁকুড়গাছিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন প্রয়াত মন্ত্রী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। 

আরও পড়ুন, 'মমতা জানেন, তাঁর ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে..' ! তৃণমূলের 'ভাষা আন্দোলন'র দিনেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

এদিন এবিপি আনন্দ-কে সুপ্তি পাণ্ডে জানিয়েছেন, 'এইরকমভাবে আমাদের এতদিনের সংষ্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের আবেগ, সবকিছুকে দমিয়ে দেওয়া চেষ্টা, এবং আমাদের একটা কোণা করে, বিভিন্নদিকে সাঁড়াশি আক্রমণ....স্বাভাবিকভাবেই আমরা মিছিল করব।' পাশাপাশি অপর এক তৃণমূল কর্মী বলেন, একটাই কথা বলার আমাদের, যে বাংলা ভাষা বললে, সে ভারতের বাইরে নয়, সেও ভারতীয়। ..এবার যেটা ইস্যু করা হচ্ছে, রোহিঙ্গা। যদি রোহিঙ্গা হয়, তাহলে সেটা প্রমাণ করুন। বাংলা ভাষা বললে, সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, এমন একটা প্রচার করছে, যে গরীব মানুষ মানে, আর বাংলা ভাষায় কথা বলা মানে, তারা হচ্ছে বাংলাদেশি। একটা অন্যায়, বাংলা ভাষা ও বাঙালির বিরুদ্ধে নেমে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজ আমরা।'

মমতার ডাকে চুঁচুড়াতেও ভাষা আন্দোলনে নামল তৃণমূল। হাতে প্রতীকী শিকল বেঁধে, বাঙালির অধিকার ফেরৎ চাই, এই ব্যানারে মিছিল তৃণমূলের। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন,' নানুরের শহিদদের শ্রদ্ধা জানিয়ে, বাংলা এবং বাংলা ভাষা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাঁদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে, রাস্তায় নেমেছি। আজকে, বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও। এই আমাদের স্লোগান। এবং যে পরিযায়ী শ্রমিকরা, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, তাঁদের উপর এইভাবে (বলতে বলতে প্রতীকী শেকল বাঁধা কর্মীদের দেখিয়ে) অত্যাচার হচ্ছে।এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।'

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  সেদিন তৃণমূলনেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি। 
 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Kalipuja Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Burdwan Arambag Bus Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Suvendu Adhikari-Sajjan Jindal: বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget