এক্সপ্লোর

Kolkata Fire: রাতের শহরে জোড়া অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

Kolkata News: মধ্যরাতে শহরে দুই অগ্নিকাণ্ড।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: শহরে (Kolkata News) ফের অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনা। তাও আবার একরাতে দু'-দু'বার। তবে হতাহতের কোনও খবর মেলেনি। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। শর্ট সাক্রিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

পোস্তায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে এল এক ঘণ্টার চেষ্টায়

রাতের শহরে এ বার জোড়া আগুন। শুক্রবার রাত ১২টা নাগাদ প্রথমে পোস্তার শুকলাল জহুরি রোডে একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর সামনে আসে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় একঘণ্টার চেষ্টায় সেখানে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চার তলা বাড়ির নিচের গুদামটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলবাহিনীর।

আরও পড়ুন: TMC Councillor Beaten : 'নির্দল'-এর অনুগামীদের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজার

মহর্ষি দেবেন্দ্র রোডে চটের গুদামে আগুন, কারণ অধরা

অন্য দিকে, গতকাল রাত ১টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডে একটি চটের গুদামে ধোঁয়া আর আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের ৩টি ইঞ্জিন সেখানে ছুটে আসে। তার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, গত ২২ মার্চ নিউ আলিপুরে একটি রঙের গুদামে আগুন লাগে। গুদাম লাগোয়া ঝুপড়ি এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্য় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজে নামে দমকল বাহিনী। দুই দিক তেকে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা।  কিন্তু ভয়াবহ আগুনে ভেঙে পড়ে গুদামের একাংশ। রাসায়নিক থাকায় দ্রুত ছড়াতে শুরু করে আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক জন অসুস্থও হয়ে পড়েন।

তার আগে, ট্যাংরায় মেহের আলি লেনে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানায় বিধ্বংসী আগুনে সব ছারখার হয়ে যায়। গুদামের দেওয়ালে ফাটল ধরে। জানা যায়, গুদামের দাহ্য পদার্থ মজুত ছিল। দমকলের প্রথমিক অনুমান গুদামের ওয়েল্ডিং কাজ চলছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে বিপত্তি বাধে।

আগুন নেভাতে গিয়ে আক্রান্ত হন বেশ কয়েকজন দমকল কর্মীও। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget