এক্সপ্লোর

WB Dengue Update: কালীপুজোর আগে ডেঙ্গি পরিস্থিতি ভয়ঙ্কর, কী অবস্থা কলকাতার ?

WB Dengue Update: স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। সবথেকে খারাপ অবস্থা কোন জেলার ?

সন্দীপ সরকার, কলকাতা: কালীপুজোর (Kali Puja) আগে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation) আরও ভয়ঙ্কর। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছুঁইছুঁই।

উল্লেখ্য, সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার। ওই জেলায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৭ জন। এরপর রয়েছে হুগলি। সেখানে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৭৬। কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। তারপর রয়েছে হাওড়া। সেখানে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। প্রসঙ্গত দুর্গাপুজোর সময় ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ডেঙ্গি।দুর্গা পুজো শেষ কিন্তু ডেঙ্গির আতঙ্কের শেষ কবে? সরকারি, বেসরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি চিকিত্‍সায় রাজ্যে দুই নোডাল হাসপাতাল, বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতাল।হাসপাতালের পরিসংখ্যান বলছে,  এমআর বাঙুরে ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি বেড রয়েছে।  বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে রয়েছে ৮০টি বেড।  বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে ৪৪টি বেড। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে আমরি হাসপাতাল,  উডল্যান্ডস, পিয়ারলেস হাসপাতাল-সহ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালেও ডেঙ্গি ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়। এরই মাঝে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির উপসর্গের পরিবর্তন। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ইদানিং বহু ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট বাড়তে শুরু করার পর, হঠাৎ করে আবার প্লেটলেট কমতে শুরু করছে। এমনটা আগে বিশেষ দেখা যায়নি। বিভিন্ন পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। 

আরও পড়ুন, 'বিরোধীরা ঘুগনিওয়ালা ক্যাডারদের চাকরি প্রার্থী হিসেবে পাঠিয়ে দিচ্ছে', বিস্ফোরক শান্তনু

অপরদিকে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯-কেও ছাপিয়ে গেল ২০২২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ৬ বছরের মধ্যে চলতি বছরে সংক্রমণ সর্বাধিক। উৎসবের মরশুমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গি। রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গা থেকে আসছে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২০১৯-এ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ৭৪৩ জন। এ বছর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণ হয়েছে গত সপ্তাহে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১০টি জেলার ১২টি ব্লককে স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করা হয়েছে। সংক্রমণ বাড়ায় সতর্ক করা হয়েছে ৯টি জেলার ১২টি পুরসভাকেও। সেই তালিকায় রয়েছে, কলকাতা, ব্যারাকপুর, হাওড়া, শিলিগুড়ি, বালি, দক্ষিণ দমদম, বহরমপুর, কালিম্পং, কামারহাটি, বাঁকুড়া, উত্তরপাড়া-পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বলছে, খোদ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানই।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget