এক্সপ্লোর

Suvendu Adhikari:আজ ২১ ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন, কিছু কি হতে চলেছে ?

21 December Controversy: আজ ২১ ডিসেম্বর। শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন। ২১ ডিসেম্বর কিছু হবে কি ?

কলকাতা: আজ ২১ ডিসেম্বর। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন।  মূলত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ডিসেম্বরের ১২, ১৪, ২১... তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্য়ান্ড ওয়াচ।' আর আজ ডেডলাইনের তৃতীয় দিন। ২১ ডিসেম্বর কি কিছু হবে? সেই জল্পনার পারদ যখন চড়ছে, তখন কিছুটা অন্য় সুর শোনা গেছে বিরোধী দলনেতার গলায়। অন্য়দিকে, ডেডলাইন নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। 

শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন। প্রথম ২দিন রাজনৈতিকভাবে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এবার কি কিছু হবে? এদিন অবশ্য দিল্লিতে ডেডলাইন নিয়ে কিছুটা অন্য সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়।এর আগে আবার ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি নিয়ে জল্পনা ভাসিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইনে এখনও অবধি রাজনৈতিকভাবে বড়সড় কিছু না ঘটায়, কটাক্ষের সুর তৃণমূলের গলায়। যদিও, এরইমধ্য়ে প্রথম দুটি দিনে দুটি ঘটনা নিয়ে বিরোধী দলনেতাকে একহাত নিয়েছে তারা। 

তবে এখনও অবধি  শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইনের প্রথম দুটি দিন নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের প্রথম দিন অর্থাৎ ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে বগটুই হত্য়াকাণ্ডের অন্য়তম মূল অভিযুক্ত লালন শেখের রহস্য়ুমৃত্য়ু হয়। যার জেরে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই-র ভূমিকা। এরপর ডেডলাইনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্য়ু হয়। রইল বাকি ১। সেটা হল আজকের তারিখ। ২১ ডিসেম্বর । তাহলে কি কিছু হতে চলেছে আজ ? 

আরও পড়ুন, পুলিশ হেফাজতে অনুব্রত, এবার ইডি কী করবে? তাদের কাছে কী রাস্তা খোলা?

শুভেন্দুর ২১ ডিসেম্বর হুঙ্কার নিয়ে তোপ দেগেছেন কুণাল ঘোষ । কুণাল ঘোষ বলেন, 'সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু হল। ১৪ তারিখ দেখলাম কম্বল দিতে গিয়ে নিরীহ লোকেদের মেরে ফেলল। রাজনীতিতে তো নাকি ডিসেম্বরে সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি।  সবাই সাবধানে থাকবেন। এই বিজেপি নেতাদের কাছাকাছি কেউ যাবেন না। এরা খুবই বিপজ্জনক। তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপির থেকে একটু দূরে থাকবেন। বিজেপি  বা বিজেপির যা শাখা সংগঠন আছে তাদের থেকে সাবধানে থাকবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget