এক্সপ্লোর

Anubrata Mondal ED : পুলিশ হেফাজতে অনুব্রত, এবার ইডি কী করবে? তাদের কাছে কী রাস্তা খোলা?

Anubrata Mondal : পুরনো অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায়, পুলিশ হেফাজতে গেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। এবার ইডি কী করবে? তাদের কাছে কী রাস্তা খোলা?

প্রকাশ সিন্হা, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : সোমবারই অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডিকে ( ED ) অনুমতি দিয়েছিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট। আর ঠিক সেইদিনই এক বছর আগের খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন এই তৃণমূলকর্মী।

যার প্রেক্ষিতে বীরভূমের ( Birbhum ) জেলা তৃণমূল সভাপতিকে মঙ্গলবার ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ২৪ ঘণ্টার মধ্য়ে এই ট্য়ুইস্ট রাজ্য় রাজনীতিতে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এবার ED কী করবে?

এবার ED কী করবে? 

 পুলিশ হেফাজতে থাকা অনুব্রতকে কীভাবে তারা দিল্লি নিয়ে যাবে? তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? পুরো বিষয়টা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে তারা। ইতিমধ্যে আসানসোল জেল কর্তৃপক্ষকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশ জানানো হয়েছে।
সেই নির্দেশনামার কপি আসানসোল জেলে পৌঁছে দেওয়া হবে।

২৭ ডিসেম্বর । ফের দুবরাজপুর আদালতে তোলা হবে অনুব্রতকে। ওইদিন ইডি-র অফিসাররা আদালতে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সংস্থা সূত্রে দাবি। 

৩ দিন পরেও, অভিযোগকারীর বয়ান রেকর্ড করেনি পুলিশ

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলায় ৩ দিন পরেও, অভিযোগকারীর বয়ান রেকর্ড করেনি পুলিশ। খোদ অভিযোগকারী শিবঠাকুর মণ্ডল এ কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের আগে দুবরাজপুরের তৃণমূল পার্টি অফিসে ডেকে ভিতর থেকে দরজায় তালা দিয়ে অনুব্রত তাঁর গলা টিপে খুনের চেষ্টা করেন। অনুব্রতর নিরাপত্তা রক্ষী উপস্থিত থাকলেও, তিনি নির্বিকার ছিলেন বলে অভিযোগ। যদিও অভিযোগকারীর দাবি, ওই নিরাপত্তা রক্ষী সায়গল হোসেন নন। পাশাপাশি অভিযোগপত্রে ঘটনার দিন মে মাসের গোড়ায় বলে দাবি করা হলেও, এবিপি আনন্দর প্রশ্নের জবাবে অভিযোগকারী জানান, বিধানসভা ভোটের আগে ঘটনাটি ঘটে। এই ঘটনা ঘরে-বাইরে কাউকে জানিয়েছিলেন? শিবঠাকুর মণ্ডলের দাবি, সাহস করে জানাতে পারেননি। তাহলে অনুব্রতকে গ্রেফতারের ৯৮ দিন পর, অভিযোগ জানালেন কেন? অভিযোগকারীর দাবি, গীতাপাঠ করে সাহস সঞ্চয়ের পর থানায় গিয়েছেন। 

রাতে ৩টি রুটি, ছোলার ডাল ও বেগুন পোড়া অনুব্রতর পাতে

অন্যদিকে, চারমাস পর জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার রাত কেটেছে দুবরাজপুর থানায়। আলাদা ঘরে রাখা হয়েছিল দলীয় কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে স্নান করে, লুচি-তরকারি খেয়ে আসানসোল জেল থেকে বেরিয়েছিলেন অনুব্রত। দুবরাজপুর থানায় পৌঁছে খান ভাত, ডাল, পোস্তর বড়া, আলুপোস্ত। রাতে ৩টি রুটি, ছোলার ডাল ও বেগুন পোড়া খেয়েছেন কেষ্ট। অনুব্রতর দেখভালের দায়িত্বে রয়েছেন এক পুলিশ কর্মী, জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। 


                                                                                                                                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget