এক্সপ্লোর

Sujan Chkraborty: 'এত ভয় কেন রাজ্য সরকারের ?' SFI বিধানসভা অভিযানে প্রশ্ন সুজনের

Sujon Attacks WB Govt on SFI : এসএফআই-র বিধানসভা অভিযান ঘিরে রাজ্যকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী, কী বললেন বর্ষীয়ান বামনেতা ?

 কলকাতা: এসএফআই-র বিধানসভা অভিযান ঘিরে রাজ্যকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। মূলত, রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবি সামনে রেখে বিধানসভা অভিযানের এই সিদ্ধান্ত নেয় এসএফআই (SFI)। আর এদিন সেই কথা রেখেই এদিন বিধানসভা অভিযানে সামিল হয় এসএফআই কর্মী-সমর্থকরা। বিধানসভার গেটে শুরু হয় ধুন্ধুমার। সৃজন ভট্টাচার্য সহ বাকিদের তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে। আর এরপরেই  টুইটে সরাসরি প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী, 'এত ভয় কেন রাজ্য সরকারের ?'  

'এত ভয় কেন রাজ্য সরকারের ?'  

সুজন চক্রবর্তী বলেন, 'এত ভয় কেন রাজ্য সরকারের ? এসএফআই-র বিধানসভা অভিযানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন ? বেধড়ক আক্রমণ, গ্রেফতার সব উপেক্ষা করল ছাত্ররা।  সরকারকে ব্যর্থ প্রমাণ করে বিধানসভায় পৌঁছে গেল এসএফআই।' প্রসঙ্গত, এদিন বিধানসভার মূল গেটের সামনে জলকামান সহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকলেও এসএফআই কর্মী-সমর্থকরা পৌঁছে যায় অন্য গেটে। বিধানসভার ওয়েস্ট গেটে শুধু পৌঁছে যাওয়াই নয়, সেটা টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন SFI কর্মী-সমর্থকরা। যে চেষ্টার সামিল ছিলেন এসএফআই রাজ্য সম্পাদকও।  যে সময় মিছিলটি এসে পৌঁছয় তখন বিধানসভার ওই গেটে খুব বেশি পুলিশি নিরাপত্তা ছিল না। তবে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত সেখানে বিশাল পুলিশ বাহিী এসে হাজির হয়। যার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন ভট্টাচার্য সহ বাকিদের কার্যত মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে।

কী কী দাবি এসএফআই-র ?

প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি, দ্বিতীয়ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং তৃতীয়ত আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতেই এদিন বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। শিক্ষামন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ার দাবি নিয়েই এই বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় এসএফআই-র তরফে।  

আরও পড়ুন, চাকরিহারা গ্রুপ C কর্মীরা কী কী করতে পারবেন না ?

পরীক্ষা থাকায় মিছিলের অনুমতি দেয়নি

পরীক্ষা থাকায় লালবাজার (Lalbazar) মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন অবস্থানে অনড় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। যেখানে এসএফআই সমর্থকরা জড়ো হতেই কার্যত বেঁধে যায় তুলকালাম পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে বারবারই মাইকে প্রচার চালানো হচ্ছিল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Uchha Madhyamik Exam), তাই মিছিল করা যাবে না বলেও জানানো হচ্ছিল তাদের পক্ষ থেকে। যদিও এসএফআই সমর্থকরা ছিলেন মিছিলের দাবিতে অনড়। তাই তারা জড়ো হয়ে মিছিল শুরু করার প্রস্তুতিই নিচ্ছিলেন। যে সময়ই তাদের ছত্রভঙ্গ করে দিয়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget