এক্সপ্লোর

Kolkata News : 'মুখ্যমন্ত্রীর নাম করে ভবানীপুর থানায় হুমকি মেল', গ্রেফতার যুবক

Kolkata Incident : পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত ওই যুবক স্বীকার করেছেন, এক মহিলার সঙ্গে শত্রুতা ছিল, তাঁকে ফাঁসাতে মেল করেছেন তিনি।

কলকাতা : মুখ্যমন্ত্রীর নাম করে ভবানীপুর থানায় হুমকি মেল। আল কায়দার নাম করে ই-মেলে আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা বলা হয়। এক মহিলার নামে হুমকি মেল আসে ভবানীপুর থানায়। ঘটনার তদন্তে নেমে এক যুবক গ্রেফতার করা হল। ধৃতের নাম হাসনেন ইকবাল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেলটি এসেছে গার্ডেনরিচ এলাকা থেকে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত ওই যুবক স্বীকার করেছেন, এক মহিলার সঙ্গে শত্রুতা ছিল, তাঁকে ফাঁসাতে মেল করেছেন তিনি।

এ প্রসঙ্গে STF-এর যুগ্ম কমিশনার ভি সলোমন নেসা কুমার বলেন, "১৪ তারিখ সকালে ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় একটি মেল আসে। ওই মেলে হুমকি মেসেজ আসে। তাতে বলা হয়, একজন মহিলা আলকায়দা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। উনি আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে বলে ইমেল মেসেজে কমিউনিকেশ ছিল। কাল রাতে গার্ডেনরিচ থানার সাহায্য নিয়ে ওকে (অভিযুক্তকে) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন উনি স্বীকার করেছেন। একথা বলার কারণ জানান। উনি জানিয়েছেন, যে মহিলার নাম উনি নিয়েছেন তাঁর সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা আছে। ব্যক্তিগত কোনও কারণে। তাঁকে, তাঁর পরিবার ও বন্ধুদের সমস্যায় ফেলার জন্য তিনি এটা করেছেন বলে স্বীকার করে নেন অভিযুক্ত। স্বীকার করে নেন যে মেল পাঠিয়েছেন। তার প্রমাণও মোবাইলে ছিল। তার ভিত্তিতে ওঁকে গ্রেফতার করা হয়েছে।"

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সেকথা মাথায় রেখে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু কথায় নয়, কাজেও করে দেখান তিনি। সূত্রের খবর, নিজের কনভয়ে ৫০ শতাংশ গাড়ি কমিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, কনভয়ে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানোর কথা বলেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তার জন্য নতুন কোনও গাড়ি কেনা যাবে না বলেও নির্দেশ দেন। 

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই প্রেক্ষাপটে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর কনভয়ে গাড়ির বহর কমিয়েছেন। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কনভয়ে ৫টি গাড়ি দেখা গেছে। অন্যান্য মন্ত্রী ও বিধায়কদেরও যত কম সম্ভব গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় পৌঁছতে দেখা যায়।

মুখ্যমন্ত্রী বলেন, "আমিও আমার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনকে বলেছি, অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথ প্রদর্শক। তিনি যেটা আজকে করেছেন, সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget