এক্সপ্লোর

Kolkata Car Accident: ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি, বরাতজোড়ে রক্ষা পেল প্রাণ

ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে চালকের দাবি।

কলকাতা: নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে চালকের দাবি।

এর আগে বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)ঘটে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) বেসরকারি পুরী ময়না রুটের বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কা মারে সজোরে। পুরী ময়না রুটের বাসটি স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে নেমে যায়।

সাত সকালেই এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বাসের যাত্রীরা। সেই বাসের মধ্যে ছিলেন ৬০ জন যাত্রী। যাদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর ফলে সাময়িকভাবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়। পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক করেন।

পশ্চিম মেদিনীপুরেও (Paschim Medinipur News) বার বার সতর্কতা সত্ত্বেও পথ দুর্ঘটনা (Road Accident) বেড়েই চলেছে। চন্দ্রকোনায় (Chandrakona) এ বার মোটর সাইকেল সমেত প্রাক্তন সেনাকর্মীকে (Indian Army) চাপা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের গাড়ির (Police Car) বিরুদ্ধেই। শুধু তাই নয়, দুর্ঘটনার পর স্থানীয়রা জড়ো হলেও, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করেই পুলিশের গাড়ি ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ। সেই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় রাজ্য সড়কে।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে, ভৈরবপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি। দ্রুত গতিতে এসে গাড়িটি ধাক্কা মারে ষাট ছুঁইছুঁই এক ব্যক্তির মোটর সাইকেলে। তাতে মোটর সাইকেল নিয়ে পড়ে যান বাবলু। আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ওই প্রৌঢ়কে তুলতে ছুটে আসেন স্থানীয়রা। কথা বলে জানা যায়, তাঁর নাম বাবলু ভূঞ্জা। খেজুরডাঙার বাসিন্দা তিনি।

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget