এক্সপ্লোর

Newtown Molestation : নিউটাউনে পার্টির পর মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ, ৩ জন সহকর্মী গ্রেফতার

Police :অভিযোগকারিণীকে মেডিক্যাল টেস্টের জন্যও পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি যে ফ্ল্যাটে পার্টির আয়োজন হয়েছিল, সেখানকার মালিক ও ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গেও কথা বলা শুরু করেছে পুলিশ ।

আবীর দত্ত, কলকাতা : নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ (IT Worker Molested)। পার্টির পর ওই মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত ৩ জনই মহিলার সহকর্মী। ৩ জনকেই গ্রেফতার (Arrested) করা হয়েছে।

জানা যাচ্ছে, অফিসের পর সহকর্মীদের সঙ্গে পার্টি করার পরিকল্পনা করেছিলেন ওই মহিলা। সেই জন্যই বাকিদের সঙ্গে তিন অভিযুক্তের মধ্যে একজনের ভাড়া নেওয়া ফ্ল্যাটে যান তাঁরা। যেখানে পার্টির পর তাঁকে গণধর্ষণ করা হয় বলেই টেকনো সিটি থানায় (Techno City Police Station) অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

লিখিত অভিযোগের ভিত্তিতে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর সহকর্মীদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। যারপর তাঁদেরকে গ্রেফতার করা হয়। শুরু হয়েছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল, তাঁরা কোথায় ছিলেন, অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তি ও বাকি তথ্য সামনে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

পাশাপাশি অভিযোগকারিণীকে মেডিক্যাল টেস্টের জন্যও পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি যে ফ্ল্যাটে পার্টির আয়োজন হয়েছিল, সেখানকার মালিক ও ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গেও তদন্তের স্বার্থে কথা বলা শুরু করেছে পুলিশ (Police)। আগে থেকে পরিকল্পনা করে গোটা ঘটনা ঘটানো হয়েছিল কি না, বা সেদিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখার কাজও শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। 

গতকালই পশ্চিম বর্ধমানের কাঁকসায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে আরেক নাবালিকার সঙ্গে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময় তাকে ৪ জন গণধর্ষণ করে বলে অভিযোগ। আরেক নাবালিকা পালিয়ে বাড়িতে খবর দেয়। নির্যাতিতার বাবা ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃতরা এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।                                                                                                    

আরও পড়ুন- ক্ষোভে ফুঁসছে কামদুনি, রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে প্রতিবাদীরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget