এক্সপ্লোর

Kolkata : এনআরএস মেডিক্যাল কলেজে শিশু-ভর্তি নিয়ে 'হয়রানি', শেষমেশ ১৪ ঘণ্টা পর হল সুরাহা

এনআরএস মেডিক্যাল কলেজে শিশু-ভর্তি নিয়ে 'হয়রানি', অভিযোগ, শিশুকে ভর্তি নিতে চায়নি NRS হাসপাতাল।বেড না থাকার কথা বলে, সোমবার আউটডোরে দেখাতে বলেন চিকিত্সকরা।

সন্দীপ সরকার, কলকাতা : ২৮ দিনের অসুস্থ ছেলেকে নিয়ে ১৪ ঘণ্টা অপেক্ষা। হাসপাতালে ভর্তি করানোর জন্য একরত্তিকে নিয়ে চরম বিড়ম্ববনায় বাবা-মা। অসহায়তার এছবি এনআরএস মেডিক্যাল কলেজে।

বীরভূমের নলহাটির বাসিন্দা শিশুর বাবা-মায়ের দাবি, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ দিন চিকিত্সা হয় শিশুর। পেটে সংক্রমণ থাকায় অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকরা। কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো না থাকার কথা বলে রেফার করা হয়। শনিবার রাত ২টো নাগাদ NRS-এ পৌঁছন তাঁরা। অভিযোগ, শিশুকে ভর্তি নিতে চায়নি NRS হাসপাতাল। বেড না থাকার কথা বলে, সোমবার আউটডোরে দেখাতে বলেন চিকিত্সকরা।

এর পরই সন্তানকে নিয়ে আতান্তরে পড়ে পরিবার।  কী করবেন, কোথায় যাবেন, মাথায় হাত পড়ে যায় পরিবারের। শিশুর অবস্থারও ক্রমে অবনতি ঘটছিল। অছটফট করছিল একরত্তি । অথৈ জলে পড়ে যায় পরিবার। পরে এই খবর জানাজানি হতে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। শেষমেশ ১৪ ঘণ্টা পর, রবিবার বিকেল ৪টে নাগাদ, শিশুকে ভর্তি নেওয়া হয় পেডিয়াট্রিক ওয়ার্ডে।

কেন এমন পরিস্থিতি হল, তা খোঁজ নিয়ে দেখা হবে বলে জানিয়েছে NRS কর্তৃপক্ষ।

অন্যদিকে রবিবারই এসএসকেএম হাসপাতালে  কঠিন  অপারেশনের পর ফিরিয়ে দেওয়া হল শিশুর প্রাণ।  এক মাসের শিশুর খাদ্যনালী থেকে বের করা হয় ধাতব হুক। মায়ের কোলে খাবার খাওয়ার সময়, বিপত্তি। মায়ের পোশাকে থাকা ধাতব হুক, খাবারের মধ্যে পড়ে তা চলে যায় শিশুর খাদ্যনালীতে! শনিবার বিকেলে এই ঘটনার পর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একটি সরকারি হাসপাতালে। সেখান থেকে পাঁশকুড়ার বাসিন্দা ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। রবিবার দুপুরে জটিল অস্ত্রোপচারের পর, শিশুর বিপদ কাটে।  ইএনটি বিভাগের চিকিৎসক সন্দীপন নস্কর জানান, এক মাসের শিশুপুত্রের খাদ্যনালী থেকে ধাতব বস্তু বের করতে, বিশেষ পদ্ধতি নেওয়া হয়। 
 চিকিৎসকরা বলছেন, দ্রুত হাসপাতালে নিয়ে আসায় বড় বিপদ ঘটেনি। শিশুকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তিন-চারদিন পর তাকে ছুটি দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget