এক্সপ্লোর

International Mother Language Day: শুনশান একুশের পেট্রাপোল, বদলে গেল ২ বাংলার মিলনের ছবি

North 24 Parganas: ভারত-বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আবহে, এবার আর ভাষা দিবসে পেট্রাপোল সীমান্তে মিলন হল না দুই বাংলার।

সমীরণ পাল, বনগাঁ: এবার ২১ ফেব্রুয়ারির চেনা পেট্রাপোলে অচেনা ছবি। প্রতিবছরের মতো এবছরও পেট্রাপোলে নো ম্যানস ল্যান্ডে উদযাপন করা হল না ভাষাদিবস। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বদলে গেল ২ বাংলার মিলনের ছবি। 

শুনশান একুশের পেট্রাপোল। খাঁ খাঁ করছে ভাষা দিবসের মিলনক্ষেত্র। বুকে করে আগলে রাখা আবেগ কোথাও যেন মলিন, ভারত-বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আবহে, এবার আর ভাষা দিবসে পেট্রাপোল সীমান্তে মিলন হল না দুই বাংলার। যে ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে বুলেট-বেয়নেটের সামনে বুক পেতে দিয়েছিল বাঙালি, সেই আবেগেই কোথাও যেন ছেদ পড়ল। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্তে মহাসমারোহে উদযাপিত হয় ভাষা দিবস। দুই বাংলার মানুষের মিলনস্থল হয়ে ওঠে জিরো পয়েন্ট।

তবে বনগাঁ পুরসভার তরফ থেকে ইছামতীর পাড়ে ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি, বনগাঁ পঞ্চায়েত সমিতি ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনগাঁ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন, "নো ম্যানস ল্যান্ডে অস্থায়ী ভাষা শহিদ বেদি তৈরি করে অনুষ্ঠান হয়। মিস্টি ও উপহার বিনিময় হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই অনুষ্ঠান নো ম্যানস ল্যান্ডে হচ্ছে না কিন্তু ভারত ভুখণ্ডে হচ্ছে।'' চিত্রশিল্পী শঙ্কর মণ্ডল বলেন, "আমাদের এপাশ থেকে সাড়া থাকে সেটা হয়ত আছে কিন্তু নো ম্যানস ল্যান্ডে কোনও শহিদ মঞ্চ হয়নি।''

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি আঘাত হানল এই প্রাণের ভাষার উপরেও। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বারররা। প্রতি বছর তাঁদেরকে স্মরণ করে এই দিনটিতে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী  বলেন, "২১ শে ফেব্রুয়ারি হয়েছিল বলে পৃথিবীর যে দেশে যে যেই ভাষায় কথা বলুক না কেন মাতৃভাষা দিবস পেয়েছে। এর পিছনে বাংলার অনেক অবদান আছে। কট্টরপন্থীদের জন্য বাংলাদেশে ভাষা নিয়ে উদ্দীপনায় ভাটা পড়ছে।''

এদিকে পালাবদলের বাংলাদেশে ভাষা-শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ঢাকার ভাষা শহিদ স্মারকে মধ্য রাতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মহমম্দ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, শহিদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

আরও পড়ন: Train Track Crack: ছুটে এল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, হঠাৎ বিকট শব্দ... তারপর?

সেরা শিরোনাম

News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget