এক্সপ্লোর

Organ Donation: বাদ গেল না ত্বক, ক্ষুদ্রান্তও, ২৩ বছরে মরণোত্তর অঙ্গদান, সোনাখালির তরুণের অমরকীর্তি

Kolkata News: মৃত তরুণের নাম নীলশেখর মণ্ডল। বয়স মাত্র ২৩ বছর।

সন্দীপ সরকার, কলকাতা: এক জীবনে কতজনের উপকার করতে পেরেছেন, করগুণে বলতে গেলে হোঁচট খাওয়াই স্বাভাবিক। কিন্তু নিজের মৃত্যু দিয়ে নয় নয় করে ছয় জনকে নতুন জীবন দিয়ে গেলেন সোনাখালির তরুণ (Organ Donation)। মরণোত্তর অঙ্গদান করে শরীরে একাধিক অঙ্গ প্রতিস্থাপনের জন্য দিয়ে গেলেন তিনি (Kolkata News)। শহরে এখনও পর্যন্ত সর্বাধিক অঙ্গদানের নজিরও গড়ে গেলেন।

পথদুর্ঘটনায় আহত যুবক 'ব্রেন ডেথ', মরণোত্তর অঙ্গদান করে গেলেন

মৃত তরুণের নাম নীলশেখর মণ্ডল। বয়স মাত্র ২৩ বছর। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) সোনাখালি রাধাকান্তপুরের বাসিন্দা তিনি। সম্প্রতি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন (Road Accident)। তার পর ২ এপ্রিল থেকে অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শেষ মেশ সব লড়াই ব্যর্থ হয়ে যায় ওই তরুণের। শুক্রবার তাঁকে 'ব্রেন ডেথ' বলে ঘোষণা করেন চিকিৎসকেরা (Organ Replacement)।

কিন্তু নিজে পৃথিবী থেকে বিদায় নিলেও, একাধিক মানুষকে নতুন জীবন দান করে গেলেন নীলশেখর। মরণোত্তর অঙ্গদান করেছেন নীলশেখর। তবে একটি বা দু'টি নয়, তাঁর শরীরে একাধিক অঙ্গ অন্যকে আলোয় ফিরতে সাহায্য করছে। কারণ যকৃৎ, বৃক্ক, হৃদযন্ত্র, ফুসফুস, চোখ, ত্বক এমনকি ক্ষুদ্রান্তও দান করে গিয়েছেন নীলাদ্রি। অন্য় রোগীর শরীরে তা প্রতিস্থাপন হতে চলেছে।

আরও পড়ুন: Saktigarh Shootout: দিল্লি যাওয়ার কথা ছিল রাজুর, মুখ খুলতে পারেন ভেবেই কি গুলি? কয়লা মাফিয়া খুনে হাজারো প্রশ্ন

এই প্রথম কলকাতায় একজনের থেকে একসঙ্গে এতগুলি অঙ্গ সংগ্রহের ঘটনা ঘটল। নীলশেখরের হৃদযন্ত্রটি মেডিকা হাসপাতালের ৪৭ বছর বয়সি এক রোগীর শরীরে প্রতিস্থাপিত করা হচ্ছে। যকৃৎ প্রতিস্থাপিত হচ্ছে অ্যাপলো হাসপাতালে ভর্তি ৪৩ বছর বয়সি অন্য এক রোগীর শরীরে। নীলশেখরের একটি বৃক্ক বা কিডনি প্রতিস্থাপিত হচ্ছে অ্যাপলো হাসপাতালের ৫৪ বছর বয়সি এক রোগীর শরীরে। অন্যটি পাবেন কম্যান্ড হাসপাতালের ৩০ বছর বয়সি এক যুবক। 

এক ব্যক্তির থেকে এত অঙ্গ সংগ্রহে নজির নেই শহর কলকাতায়

এ ছাড়াও, এয়ার অ্য়াম্বুল্যান্সের সাহায্যে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে নীলশেখরের শরীর থেকে সংগৃহীত ফুসফুস এবং ক্ষুদ্রান্ত। সেখানে MGM হাসপাতালে ৫৯ বছর বয়সি এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে নীলশেখরের ফুসফুস। নীলশেখরের ক্ষুদ্রান্ত প্রতিস্থাপন করা হবে আট বছর বয়সি এক শিশুর শরীরে। 

সেরা শিরোনাম

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget