এক্সপ্লোর

Bus Crisis: জরিমানার ‘ভয়’, রাস্তায় কমছে বাসের সংখ্যা, ভোগান্তি যাত্রীদের

Bus Crisis: কোথাও ফাঁকা বাসে খবরের কাগজ পড়ছেন কেউ। কোথাও আবার বাসে ঝুলছে তালা। এখনও নব্বইয়ের কাছে ডিজেলের দাম। পাশাপাশি অনেকটাই বেড়েছে নিয়মভঙ্গে জরিমানার অঙ্ক।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাসের (Bus) ভাড়া বাড়েনি, তার ওপর বেড়েছে জরিমানার অঙ্ক। এই পরিস্থিতিতে, রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস (Private Bus) নামছে না বলে মালিক সংগঠনের (Owner Organization) দাবি। রাস্তায় বাসের সংখ্যা কম হওয়ায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।  

কোথাও ফাঁকা বাসে খবরের কাগজ পড়ছেন কেউ। কোথাও আবার বাসে ঝুলছে তালা। এখনও নব্বইয়ের কাছে ডিজেলের দাম। পাশাপাশি অনেকটাই বেড়েছে নিয়মভঙ্গে জরিমানার অঙ্ক। তার জেরেই কলকাতার রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে দাবি মালিক সংগঠনের। এর ফলে, নিত্যদিন প্রবল ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।

জ্বালানি ও বাস চালানোর অন্যান্য খরচ বাড়তে থাকায় কিছুদিন ধরেই রাস্তায় বাসের সংখ্যা কমছিল। তার ওপর নতুন জরিমানা কাঠামো তৈরি হওয়ায় আরও কমে গিয়েছে বাসের সংখ্যা। এক বাস চালকের কথায়, “সামান্য টাকা পাই, কেস বাড়িয়েছে। ফাইন দেব না বাস চালাব। ৯০ লিটার তেল। একটা গাড়ি চালিয়ে ২০০ টাকা পাই।‘’ এদিকে, করোনা সংক্রমণ কিছুটা কমায় স্কুল, কলেজ থেকে অফিসে হাজিরা অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই পরিস্থিতিতে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় নাকাল হতে হচ্ছে যাত্রীদের। 

বাসের আকালের একই ছবি দেখা গেল আনন্দপুর বাসস্ট্যান্ডে। আনন্দপুরে ৫ মিনিটে বাস চলত। এখন সম্পূর্ণ ফাঁকা যাচ্ছে। বাসের সংখ্যা কমছে। বাসের স্টার্টারের কথায়, আগে ৫ মিনিট/৬ মিনিট, এখন আধঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।  বাসমালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁরা। সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদকের কথায়, “জরিমানার ভয়ে বাস কমে যাচ্ছে। তেলের দাম বেড়েছে। যাত্রী কম। সামর্থ নেই বেরোনোর। আমাদের ৮০০ বাস চলছে না। সবমিলিয়ে ১৫০০ বাস রাস্তায় নেই। পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। খরচ কমানো হোক। সিএফ সার্টিফিকেট নবীকরণে।‘’ সবমিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? সদুত্তর দিতে পাচ্ছেন না কেউই। 

আরও পড়ুন: Governor Jagdeep Dhankhar: রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা, সংবিধান বিরোধী কাজের অভিযোগ

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget