এক্সপ্লোর

Kolkata News: নজরদারি এড়িয়ে গাছে উঠে পড়লেন রোগী, ডাকতে হল দমকল, ফের বিতর্কে পাভলভ মানসিক হাসপাতাল

Pavlov Hospital: শনিবার থেকে নতুন করে খবরের শিরোনামে পাভলভ মানসিক হাসপাতাল। অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। পাশাপাশি দুর্নীতির অভিযোগও।

সন্দীপ সরকার, কলকাতা: পাভলভ মানসিক হাসপাতালে (Pavlov Hospital) গাছে উঠে পড়লেন রোগী। তার জেরে তুমুল টানাপোড়েন শুরু হল ভরদুপুরে। ওই রোগীকে নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। নিরুপায় হয়ে ডাকতে হল দমকলকে। শেষমেশ আধ ঘণ্টার চেষ্টায় নামানো সম্ভব হল ওই রোগীকে।

ফের বিতর্কের কেন্দ্রে পাভলভ হাসপাতাল

রবিবার দুপুরে এই ঘটনা ঘটে কলকাতার বেনিয়াপুকুরের পাভলভ মানসিক হাসাপাতালে এই ঘটনা ঘটে (Kolkata News)। হাসপাতালের ভিতরে কৃষ্ণচূড়া গাছে উঠে পড়েন বছর চল্লিশের ওই রোগী। তাঁকে নামাতে হিমশিম খান হাসপাতালের কর্মীরা। অগত্যা ডাক পড়ে দমকলের। তার পর আধ ঘণ্টার চেষ্টায় নামানো সম্ভব হয় ওই রোগীকে। কিন্তু স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নজর এড়িয়ে কী ভআবে ওই রোগী গাে উঠে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পাভলভে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে।

শনিবার থেকে নতুন করে খবরের শিরোনামে পাভলভ মানসিক হাসপাতাল। অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। সেই ঘরে যত্রতত্র লোহার ধারাল টুকরো পড়ে থাকা এবং রোগীদের শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলেও জামনা যায়। স্বাস্থ্য দফতরের এই রিপোর্টে ফের কাঠগড়ায় ওঠে পাভলভ হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালের সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: Pavlov Hospital: আঁতাতে পাস বিল-তথৈবচ পাভলভ, উঠল আরও বড় অভিযোগ

কিন্তু তার পরও বিতর্ত থামেনি। বরং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সূত্র মারফত জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের নজরদারি দলের রিপোর্টে এর উল্লেখ মিলেছে।  নজরদারি ছাড়াই আবাসিকদের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে উঠে এসেছে ওই রিপোর্টে। জানা গিয়েছে, ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাঁতে পাস হয়ে যায় ওই বিল। অথচ রোগীদের খাবারের পরিমাণ কম এবং নিম্নমানের। দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকতে হয় রোগীদের, নেই কোনও ডায়েট কমিটি।

পাভলভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও

শুধু তাই নয়, বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য, অথচ আবাসিকদের ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, রোগীদের দেওয়া হয় না অন্তর্বাস। হাসপাতালের আউটডোরের অবস্থাও ভয়াবহ। জানলা-দরজা ভাঙা, শৌচাগার ব্যবহারের অযোগ্য। সাধারণ চিকিৎসা সরঞ্জাম, ওষুধ নেই হাসপাতালে। স্বাস্থ্য দফতরের নজরদারি দলের রিপোর্টেও তার উল্লেখ মিলেছে। লিখিত জবাব চেয়ে ৭ দিন সময় দেওয়া হয়েছে হাসপাতালের সুপারকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget