এক্সপ্লোর

Kolkata Police Warning: হোয়াটসঅ্যাপ ডিপিতে পরিচিতের ছবি, লুকিয়ে প্রতারণার ফাঁদ!

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে বিভিন্ন ব্যক্তির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে তাঁর ঘনিষ্ঠদের তালিকা বানানো হয়। পরিচিত, প্রিয় এবং ভরসার মানুষের ছবি ব্যবহার করে তৈরি করা হয় ভুয়ো হোয়াটসঅ্যাপ ডিপি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হোয়াটসঅ্যাপের ডিপিতে পরিচিতর ছবি। কিন্তু নম্বরটি অচেনা। আর সেই নম্বর থেকেই আসছে আপৎকালীন আর্থিক সাহায্য চেয়ে আর্জি। সঙ্কটে প্রিয়জনের পাশে দাঁড়াতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেই বিপদ। আর্থিক প্রতারণার শিকার হতে পারেন যে কেউ। সতর্ক করল কলকাতা পুলিশ।

অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, ততই যেন চওড়া হচ্ছে অন্তরালে থাকা সাইবার প্রতারকদের হাত। হোয়াটসঅ্যাপ ডিপি-তে পরিচিত বা বিশ্বস্ত কারও ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে মেসেজ। তাতে সাড়া দিয়ে অর্থ সাহায্য করতে গেলে অনেক সময়ই প্রতারণার শিকার হতে হচ্ছে।

এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। এবার তা নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার তাঁর ট্যুইট বার্তায় সতর্ক করে লিখেছেন, অপরিচিত ফোন নম্বরে বন্ধুর ডিপি। হোয়াটসঅ্যাপে এমন কোনও মেসেজ পাচ্ছেন, যাতে লেখা রয়েছে তিনি হাসপাতালে রয়েছেন এবং অবিলম্বে টাকা দরকার?উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে সাবধান। মেসেজ প্রেরকের পরিচয় যাচাই না করে টাকা ট্রান্সফার করবেন না এবং নিজের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না।

সাইবার প্রতারণার ফাঁদ পাততে গিয়ে, জালিয়াতরা যে মানবিক সম্পর্কের বিশ্বাসের জায়গাটাকেই কাজে লাগাচ্ছে, কলকাতা পুলিশের এই ট্যুইটে তা স্পষ্ট।

দমদম এলাকার বাসিন্দা, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্পোরেট চাকুরে শুনিয়েছেন তাঁর নিজের অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, হোয়াটস্যাপে মেসেজ পেয়ে ওই নম্বরে ফোন করেন তিনি। তখন তাঁকে বলা হয় যে, জরুরি পরিস্থিতিতে কথা বলতে পারছেন না। যেন টাকা পাঠিয়ে দেওয়া হয়।

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে বিভিন্ন ব্যক্তির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে তাঁর ঘনিষ্ঠদের তালিকা বানানো হয়। পরিচিত, প্রিয় এবং ভরসার মানুষটির ছবি ব্যবহার করে তৈরি করা হয় ভুয়ো হোয়াটসঅ্যাপ ডিপি।তারপর অচেনা নম্বর থেকে মেডিক্যাল এমার্জেন্সির কথা বলে আর্থিক সাহায্য চাওয়া হয়। অনলাইনে আর্থিক সাহায্যের পর জালিয়াতের ঘরে টাকা তো যায়-ই।   সেই সঙ্গে তাদের হাতে চলে যায় অর্থ প্রেরকের ব্যাঙ্ক ডিটেলস।

অন্যদিকে, নবান্নের এক কর্মীর সঙ্গে ২৫ হাজার টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগে আসানসোল থেকে দীপু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget