এক্সপ্লোর

Digital Arrest Scam: ডিজিটাল অ্যারেস্টে ১৮০ কোটির জালিয়াতি, বেঙ্গালুরু থেকে 'কিংপিন'কে গ্রেফতার করল কলকাতা পুলিশ

Kolkata Police: মাস্টারমাইন্ডের নাম চিরাগ কাপুর, অনেকে তাঁকে চিন্তক রাজ নামেও চেনে। কলকাতা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করেছে।

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বড়সড় ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি কাণ্ডের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে এই জালিয়াতি চক্রের 'কিংপিন'কে। ইতিমধ্যেই এই ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest Scam) বিরুদ্ধে দেশজুড়ে ৯৩০টি অভিযোগ জমা পড়েছিল এই চক্রের (Kolkata Police) বিরুদ্ধে। এর আগে ১০ জনকে পুলিশ গ্রেফতারও করেছে আর তাদের সূত্রেই এবার চক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে মোট ১৮০ কোটি টাকার প্রতারণা হয়েছে।

এই মাস্টারমাইন্ডের নাম চিরাগ কাপুর, অনেকে তাঁকে চিন্তক রাজ নামেও চেনে। কলকাতা পুলিশ (Kolkata Police) গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ১৮০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তাঁর কাছ থেকে উদ্ধার (Digital Arrest Scam) করা হয়েছে অসংখ্য ইলেকট্রনিক গ্যাজেট এবং বহু সিমকার্ড। এই চিরাগ কাপুর নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই পরিচয় দেন। সাত মাস ধরে পুলিশের চোখ এড়িয়ে এই অপরাধ চক্র চালিয়ে গিয়েছেন তিনি।

বহুদিন ধরে চলেছে এই অপরাধচক্র। এর আগে অক্টোবর মাসে কলকাতা পুলিশ দিল্লি থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। তিনি এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট অন্য জালিয়াতদের বিক্রি করতেন। জুলাই মাসে কলকাতার (Digital Arrest Scam) জনা স্মল ফিনান্স ব্যাঙ্কে এক ব্যক্তি ৭ লক্ষ ৪০ হাজার টাকা জমা করেন আর সেই টাকা জমা হওয়ার সূত্র ধরে সেপ্টেম্বর মাসে কলকাতার আনন্দপুর, পাটুলি এবং নরেন্দ্রপুর এলাকায় পুলিশি তদন্ত চলে। এই তদন্তে উদ্ধার করা হয়েছে ১০৪টি পাসবুক, চেকবুক, ৬১টি মোবাইল ফোন, ১৪০টি সিমকার্ড, ৩৩টি ডেবিট কার্ড, ২টি কিউআর কোড মেশিন, ৪০টি সিল এবং ১০টি ভাড়ার চুক্তিপত্র। আরও জানা গিয়েছে একটি অফিসে সমস্ত ভুয়ো অ্যাকাউন্ট জমা করা হত এবং তারপরে সেগুলির সঙ্গে সংশ্লিষ্ট মেল আইডি, পাসওয়ার্ড বদলে আবার সেগুলি দেশের অন্য জালিয়াতদের বিক্রি করে দেওয়া হত। এই সমগ্র জালিয়াত চক্রের কিংপিন ছিলেন চিরাগ কাপুর। কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং তাঁকে স্থানীয় আদালতে পেশ করার পর ট্রানজিট ডিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।

আরও পড়ুন: Cyber Crime: ডিজিটাল অ্যারেস্টে অদ্ভুত কাণ্ড ! খোদ প্রতারককেই মোমো আনার আবদার মহিলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget