এক্সপ্লোর

Droha Carnival : ৬ ফুটের লৌহ প্রাচীর, অ্যালুমিনিয়াম ওয়াল, বাসের পর বাস দাঁড় করিয়ে দুর্গ ধর্মতলা, দ্রোহ-কার্নিভাল আটকাতে নজিরবিহীন ব্যবস্থা পুলিশের

রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের দুটি প্রান্তই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়। সেখানেই শেষ নয়, বিরাট বিরাট অ্যালুমিনিয়াম ব্যারিকেড বসানো হয়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী,  পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : দ্রোহের কার্নিভাল কি আজ বানচাল হয়ে যাবে ? ডাক্তারদের আটকাতে শহরটাকে দুর্ভেদ্য প্রাচীর করে ফেলল কলকাতা পুলিশ। আইন প্রণয়ন করে আটকানোর চেষ্টার পর শহরের হৃদপিণ্ড ঘিরে ফেলা হল লৌহপ্রাচীরে। পেল্লায় মাপের গার্ডরেলের সঙ্গে  গার্ডরেল জুড়ে দেওয়া হল মোটা শিকলে। তাতে পড়ল তালা। মনে করিয়ে দিল জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের কথা। ঠিক এই ভাবেই কলকাতা পুলিশের হেড কোয়ার্টারের পৌঁছনোর আগেই আটকে দেওয়া হয়েছিল আন্দোলনকারী ডাক্তারদের। পরে অবশ্য তাঁদের ধনুক-ভাঙা পণের সামনে ভাঙে লৌহ কপাট। সরে ব্যারিকেড । আর এবারও তেমনই লৌহ প্রাচীর তৈরি হল ধর্মতলা অঞ্চলে। 

রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল আটকানোর জন্য বজ্র আঁটুনির ব্যবস্থা করে কলকাতা পুলিশ। সোমবার রাতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগের নির্দেশিকা জারি করা হয়। এরপর মঙ্গলবার সকালে দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি এক্কেবারে চরমে। বলা যায় নজির বিহীন বেষ্টনী তৈরি করে পুলিশ। । রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের দুটি প্রান্তই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়। সেখানেই শেষ নয়, বিরাট বিরাট অ্যালুমিনিয়াম ব্যারিকেড বসানো হয়। গার্ডরেলের চারধারে বসানো হয় বাঁশের ব্যারিকেড। সেগুলি যাতে কোনোমতেই সরানো না যায়, তার জন্য লোহার শিকল দিয়ে গার্ড রেলগুলিকে বেঁধে ফেলা হয় । ৬ ফুট উঁচু লৌহ প্রাচীর তো আছেই, দূরপাল্লার রুটের বাসগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় রানি রাসমণি অ্যাভিনিউয়ে। বাসের চালকদের দাবি, পুলিশের তরফে তাঁদের এখানেই বাস রাখতে বলা হয়েছে।   

পুলিশের এই পদক্ষেপ, রানি রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের ১৬৩ ধারা আরোপকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতিকে ই মেল করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের আইনজীবীরা। শুনানির জন্য গঠিত হয়েছে  বিশেষ বেঞ্চ। বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে আজ দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা। তাতে আদালত কী রায় দেয়, সেটাই দেখার ।  

আরও পড়ুন:

আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                             

 

সেরা শিরোনাম

Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget