এক্সপ্লোর

Presidency University: গুজরাত-তথ্যচিত্র প্রদর্শনকে ঘিরে ঝামেলা প্রেসিডেন্সিতেও, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

Gujarat Documentary: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন, শুক্রবার প্রেসিডেন্সিতে বিবিসি-র গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি তথ্যচিত্রটি দেখানো হচ্ছিল। আচমকা কেউ বা কারা বিদ্যুৎ সংযোগ কেটে দেয়।

সৌমিত্র রায়, কলকাতা: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পর কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্র প্রদর্শন ঘিরে উত্তপ্ত প্রেসিডেন্সি (Gujarat Documentary)। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) উদ্যোগে তথ্যচিত্র দেখানোর সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দেওয়ার অভিযোগ। তার প্রতিবাদেই বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সির ক্যাম্পাস। 

তথ্যচিত্র দেখানোর সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দেওয়ার অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন, শুক্রবার প্রেসিডেন্সিতে বিবিসি-র গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি তথ্যচিত্রটি দেখানো হচ্ছিল। কিন্তু মেরেকেটে আধ ঘণ্টা সেটি দেখতে পান তাঁরা। আচমকা কেউ বা কারা বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকেই অভিযোগের তির পড়ুয়াদের। কর্তৃপক্ষের নির্দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ পড়ুয়াদের। 

সেই নিয়েই এ দিন উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এসএফআই-এর সঙ্গে যুক্ত এক পড়ুয়া বলেন, "আমাদের অভইযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বারং বার আমাদের বলা হয়েছে, কোনও সাহায্য মিলবে না। তার পর যখন স্ক্রিনিং শুরু করলাম, খানিক ক্ষণ পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল।"

আরও পড়ুন: Sisir Adhikari: কাঁথি জন্ম দিয়েছে শুভেন্দুর, তাঁর লড়াইয়ে আলোকিত গণতন্ত্র, কাঁথির সভায় বললেন শুভেন্দু

এ দিনের ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারকেও কাঠগড়ায় তুলেছেন ছাত্রছাত্রীদের একাংশ। ওই পড়ুয়া বলেন, "উল্লেখযোগ্য বিষয় হল, যে রাজ্য সরকার দাবি করে, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী, বিজেপি-র বিপরীত মেরুতে দাঁড়িয়ে, তারা স্ক্রিনিং বন্ধ নিয়ে কোনও মন্তব্য করছে না। মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা কতটা বিপন্ন, এই ঘটনাই তার প্রমাণ।"

যদিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে অন্য কথা বলছেন প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ফিউজ উড়ে যাওয়াতেই বিপত্তি বাধে। তাতেই বিঘ্নিত হয় তথ্যচিত্রের প্রদর্শন। কিন্তু এসএফআই-এর দাবি, যত ক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ সংযোগ ফিরে আসে, আবার তথ্যচিত্রের প্রদর্শন শুরু হয়, তত ক্ষণ পর্যন্ত ডিনের দফতরের সামনে, সিঁড়িতে বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা। 

বিবিসি-র ওই তথ্যচিত্রকে ঘিরে গত কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছে

উল্লেখ্য, বিবিসি-র ওই তথ্যচিত্রকে ঘিরে গত কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছে। গুজরাত দাঙ্গা এবং গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সেটি তৈরি হয়েছে। ভারতে সেটি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফে। তার পরেও সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে জামিয়া মিলিয়ায় সেটির প্রদর্শন ঘিরে ঝামেলা বাধে। এ বার তার আঁচ এসে পৌঁছল কলকাতাতেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget