এক্সপ্লোর

Kolkata Water Log: নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি, জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা

Kolkata Rain: একটানা বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। নিউ গড়িয়া সমবায় আবাসনে ঢোকার মুখে জল জমে রয়েছে। এ ছাড়াও, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্কের কিছু কিছু জায়গায় জল জমেছে।

কলকাতা: রাত থেকে দফায় দফায় বৃষ্টি। কলকাতার বিভিন্ন অংশে জল জমে দুর্ভোগ। কাজের দিনে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ধারাপাত বিভিন্ন জেলাতেও। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে কাল বিকেল পর্যন্ত।

একটানা বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। নিউ গড়িয়া সমবায় আবাসনে ঢোকার মুখে জল জমে রয়েছে। এ ছাড়াও, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্কের কিছু কিছু জায়গায় জল জমেছে। পুরসভার তরফে সমস্ত ম্যানহোল খুলে রাখা হয়েছে। ফলে অনেক জায়গায় জল জমলেও দ্রুত তা নেমে গেছে। এদিকে, সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় বেরিয়েছে স্কুল-কলেজের পড়ুয়া ও অফিসযাত্রীরা। পাশাপাশি VIP রোডে কৈখালির জল-যন্ত্রণা। সকালেও হলদিরামের কাছে VIP রোডে হাঁটুজল। ধীর গতিতে গাড়ি চলাচল করছে। রাস্তায় বেরিয়ে ভোগান্তি মানুষের। বিশেষ করে নাকাল হচ্ছেন পথচারী এবং দু’চাকার আরোহীরা। জলা জমার জেরে বোঝা যাচ্ছে না খানাখন্দ। বাস-গাড়িতে যাতায়াত করতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে। 

যদিও দুর্ভোগ থেকে এখনই রেহাই মিলছে না। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কার্যত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ দুয়েক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দিনভর কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশের বিরুদ্ধে কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচি, দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশের বিরুদ্ধে কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচি, দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?

ভিডিও

Mithun Chakraborty : এখানে যদি তৃণমূলের কোনও বদমায়েশি দেখলে আমার থেকে খারাপ লোক দেখেননি : মিঠুন
Firhad Hakim News: গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার | ABP Ananda
Suvendu Adhikari : 'দিল্লিতে বেবি আর আন্টি দু'জনের ভাব হয়ে গেছে', আক্রমণে মুখ্যমন্ত্রী | ABP Ananda
CPM Protest | বামেদের বুকস্টলে হামলার প্রতিবাদ, কলেজ স্ট্রিট থেকে বামেদের প্রতিবাদ মিছিল
Census 2027: দ্বিতীয় দফায় জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget