এক্সপ্লোর

CV Ananda Bose: 'রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অধিকার নেই কারও', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বিবৃতি রাজভবনের

Kolkata Raj Bhavan: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের

কলকাতা: রাজভবনের কর্মীই শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। সেই নিয়ে অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে। সেই নিয়ে এবার পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল বোস। রাজ্যপাল যে সাংবিধানিক রক্ষাকবচ পান, সেকথা স্মরণ করিয়ে দিয়ে সোশ্য়াল মিডিয়ায় লেখা পোস্ট করা হল রাজভবনের তরফে। (CV Ananda Bose)

রবিবার রাজভবনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'সংবিধানের ৩৬১ (২) ও ৩৬১ (৩) ধারায় রক্ষাকবচ পান রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এক্তিয়ার নেই পুলিশের। পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনও ব্যবস্থা নিতে পারে না। রাজ্যপালের বিরুদ্ধে কোনও এফআইআর করতে পারে না পুলিশ। এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনও কর্মী'। রাজ্যপাল বোসের সই করা লিখিত বিবৃতি প্রকাশ করে একথা জানাল রাজভবন। (Kolkata Raj Bhavan)

সকলের উদ্দেশে এই বিবৃতি জারি করা হলেও, আসলে রাজভবনের কর্মীদের উদ্দেশেই এই বিবৃতি প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি লালবাজারের বিশেষ কমিটির তরফে রাজভবনের থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে যেখানে তদন্ত, ফৌজদারি মামলার অনুমতি নেই, এই সিসিটিভি ফুটেজ চাওয়া যা কি, প্রশ্ন তুলেছে রাজভবন। রাজভবনের সমস্ত কর্মীকে সমস্ত রকমের প্রশ্ন, আবেদন এড়িয়ে যেতে বলা হয়েছে। রাজভবনের চিফ অফ স্টাফ ছাড়া এ নিয়ে যেন রাজভবনের স্থায়ী-অস্থায়ী কর্মীরা কোনও মন্তব্য না করেন, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘লেজ গুটিয়ে পালিয়েছেন বাংলা থেকে, রাজ্যপালের পদ কলঙ্কিত করেছেন’, বোসকে আক্রমণ অভিষেকের

রাজভবনের বিবৃতিতে লেখা রয়েছে, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করতে চায়, তার জন্য রাজভবনের কর্মীদের বয়ান নিতে চায়। রাজভবনের সিসিটিভি ফুটেজও হাতে চান তদন্তকারীরা। কিন্তু পুলিশ আদৌ তদন্ত করতে পারে কি, আদৌ তারা প্রমাণ সংগ্রহ করতে পারে কি, তা নিয়ে প্রশ্ন রয়েছে’।

রাজভবন জানিয়েছে, যে কোনও রকম ফৌজদারি প্রক্রিয়া থেকে সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। অর্থাৎ পুলিশ কোনও ভাবেই তদন্ত করতে পারে না। এ নিয়ে পুলিশ রিপোর্ট দিলেও, রাজ্যপালের কার্যকালে তা নিয়ে ব্যবস্থা নিতে পারে না আদালত। সাংবিধানিক ভাবেই এক্ষেত্রে প্রাথমিক তদন্ত, এফআইআর দায়েরের অধিকার নেই পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget