এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘লেজ গুটিয়ে পালিয়েছেন বাংলা থেকে, রাজ্যপালের পদ কলঙ্কিত করেছেন’, বোসকে আক্রমণ অভিষেকের

Abhishek on Governor Bose: রবিবার নদিয়ার কালীগঞ্জে দলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচারে যান অভিষেক।

কালীগঞ্জ: নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কেন্দ্রের বিজেপি সরকার যাঁকে বাংলায় রাজ্যপাল করে পাঠিয়েছেন, তিনি রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন বলে অভিযোগ তুলেছেন অভিষেক। শ্লীলতাহানির মামলার প্রসঙ্গ টেনে অভিষেক দাবি করেন, রাজ্যপাল রাজ্য ছেড়ে পালিয়েছেন বলে। (Abhishek on Governor Bose)

রবিবার নদিয়ার কালীগঞ্জে দলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচারে যান অভিষেক। সেখানেই রাজ্যপাল এবং বিজেপি-কে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, "অমৃতা রায় ভোট চাইতে এলে প্রশ্ন করুন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার যে হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা, সে ব্যাপারে অবস্থান কী? কেন্দ্র থেকে  যাঁকে রাজ্যপাল নিয়োগ করে পাঠানো হয়েছে, তিনি রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন। মেয়ের বয়সি একটি বোনের শ্লীলতাহানি করেছেন উনি। থানায় গিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। আর পর দিনই রাজ্যপাল বাংলা ছেড়ে, লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন। বিজেপি-র অবস্থান কী?"

সন্দেশখালির ঘটনায় যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, সেই নিয়েও এদিন আক্রমণ শানান অভিযোগ। তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন। কাল দেখেছেন তো? প্রমাণ হয়ে গিয়েছে, বাংলার মানুষকে ছোট করেছে। মহিলাদের ২০০০ টাকা করে দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে। মহিলাদের সম্ভ্রম, ইজ্জত ২০০০ টাকায় বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। আমি বলছি না, বিজেপি-র মণ্ডল সভাপতি বলছেন।"

আরও পড়ুন: CV Ananda Bose: 'রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অধিকার নেই কারও', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বিবৃতি রাজভবনের

অভিষেকের এই আক্রমণে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, "উনি কাকে কলঙ্কিত বলছেন? শাসকদলের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খআচ্ছেন, বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই কলঙ্ক আগে মুথুন, তার পর অন্যের নামে অভিযোগ করবেন। একজন অপদার্থ রাজনীতিক, শুধু বড় বড় ভাষণ দিয়ে বেড়ান।"

গত বৃহস্পতিবার রাজভবনের অস্থায়ী কর্মী এক মহিলা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। স্থায়ী নিযুক্তি এবং উন্নতির প্রলোভন দেখিয়ে রাজ্যপাল তাঁর সঙ্গে দু'-দু'বার অশালীন আচরণ করেন বলে দাবি করেন ওই মহিলা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে না পারলেও, রাজভবনে চিঠি পাঠিয়ে সিসিটিভি ফুটেজের আবেদন জানায় লালবাজার। রাজভবনের তরফে সেই সিসিটিভি ফুটেজ এখনও দেওয়া হয়নি, তার মধ্যেই এদিন বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বা আদালত রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারে না। রাজভবনের কর্মীদেরও এ নিয়ে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। শুক্রবারই কেরল গিয়েছেন রাজ্যপাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget