এক্সপ্লোর

ফিরল ১০ বছর আগের ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি! ফের রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা

রেড রোডে এক বীর জওয়ানের জীবনে নেমে আসে অকাল মৃত্যু। ২০১৬ র ঘটনা। প্রজাতন্ত্র দিবসের আগে ফিরল ১০ বছর আগের সেই দুর্ঘটনার স্মৃতি।  


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা
: রেড রোডে কুজকাওয়াজের মহড়ার সময় ড্রিল ইনস্ট্রাকটর হিসাবে জওয়ানদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিমন্যু। কড়া নজর রাখছিলেন মহড়ায় যাতে এতটুকু খুঁত না থাকে। ঠিক সেই সময় ছুটে আসে। এরপর হুশ করে বেরিয়ে যায় গাড়িটি। সামনের দিকে ছুটে যান অভিমন্যুরা সহকর্মীরা। ততক্ষণে সব শেষ। এভাবেই এক বীর জওয়ানের জীবনে নেমে আসে অকাল মৃত্যু। ২০১৬ র ঘটনা। প্রজাতন্ত্র দিবসের আগে ফিরল ১০ বছর আগের সেই দুর্ঘটনার স্মৃতি।  

গার্ড রেলে ধাক্কা

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন আবার ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। শনিবার, ২৪ জানুয়ারি, কুচকাওয়াজের মহড়া চলাকালীন বিলাসবহুল একটি গাড়িকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখেন পুলিশ কর্মীরা। গাড়িটিকে পুলিশ আটকানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে গাড়িটি। অল্পের জন্য রক্ষা পান কুচকাওয়াজের মহড়ারতরা। ময়দান থানার পুলিশ গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে। 

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া

পুলিশসূত্রে খবর, গাড়িটির ইন্সুরেন্স ও পলিউশনের মেয়াদ উত্তীর্ণ। এর আগে ২০১৬-র ১৩ জানুয়ারি ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছেলে । সেই ঘটনার জল বহুদূর গড়ায়।   

উল্টোডাঙার দত্তাবাদে বাইক দুর্ঘটনা 

এদিকে, সরস্বতী পুজোর রাতে উল্টোডাঙার দত্তাবাদে বাইক আরোহীকে পিষে দেয় লরি। আহত আরও ১। রাত সাড়ে দশটা নাগাদ উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে বাইকে করে যাচ্ছিলেন ২ জন। আচমকা পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় বাইকের চালক দত্তাবাদের বাসিন্দা সঞ্জয় দাসের (৪০)। আহত হন বাইকে থাকা সওয়ারী। ঘাতক লরি ও তার চালককে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। 

দুর্ঘটনা হাওড়াতেও 

শুক্রবার গভীর রাতে পথ দুর্ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি  রাস্তার পাশের খালে পড়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয় চালকের। আরও ৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সোয়া বারোটা নাগাদ একটি দ্রুত গতির প্রাইভেট গাড়ি  আমতার দিক থেকে হাওড়ার অভিমুখে যাচ্ছিল। গাড়িটি জগৎবল্লভপুরের ১০ নম্বর কলোনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে  পড়ে যায়।                  

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget