এক্সপ্লোর

RG Kar Protest : 'আন্দোলন চলবে' নবম দিনেও রাস্তায় ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, আবার হতে পারে রাজ্যের সঙ্গে বৈঠক?

RG Kar Junior Doctor Protest : গত ৪০ দিন ধরে আন্দোলনে করছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন,সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

 

ঝিলম করঞ্জাই , কলকাতা : আর জি কর মেডিক্যালে সিসিটিভি থকে নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসকদের জন্য বিশ্রামাগার, শৌচালয় থেকে ফিয়ার সাইকোসিস  , সবকিছু নিয়েই মঙ্গলবার শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী স্পষ্টতই জানিয়ে দেন, জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিতে চান, কিন্তু নিরাপত্তা নিয়ে এখনও সুনিশ্চিত হতে পারছেন না তাঁরা।  জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এই ঘটনায় এমন অনেকেই জড়িত আছে, যারা এখনও হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। এখন যদি তাঁরা হাসপাতালে কাজে ফেরেন তাহলে তাঁদের সুরক্ষা নিয়ে সমস্যা হতে পারে। এখনও ভয়ের পরিবেশ বর্তমান বলে উল্লেখ করেন আইনজীবী। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কবে কর্মবিরতি প্রত্যাহার করা হবে, তা এখনই বলা যাচ্ছে না,  জুনিয়র চিকিৎসকরা জেনারেল বডি মিটিং করবেন, সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে । এরপরই জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করেন মঙ্গলবারই। 

বুধবার স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার ৯ দিন। গত ৪০ দিন ধরে আন্দোলনে করছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন,সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। রাজ্যের পক্ষে দাবি করা হচ্ছে,  জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু সিনিয়র চিকিৎসকরা ওভারটাইম ডিউটি করছেন। সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী এই কথা জানান সুপ্রিম কোর্টকে। এই পরিস্থিতিতে বারবার করে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রসঙ্গেই জোর দেওয়া হয় আদালতে। শীর্ষ আদালতও রাজ্যকে প্রশ্ন করে, নিরাপত্তা বাড়ানোর যে নির্দেশ আমরা দিয়েছিলাম সেটার কী হল?

আন্দোলনের চাপে প্রশাসনে কী কী রদবদল

আর জি কর-কাণ্ডে আন্দোলনের চাপে বিনীতকে সরিয়ে কলকাতায় নতুন CP হলেন মনোজ ভার্মা। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হয় EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে । জ্ঞানবন্ত সিংহ হলেন এডিজি আইবি। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা। কিন্তু স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। ছাত্র সংসদ গঠন ও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখন পদক্ষেপ চান আন্দোলনকারীরা। ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠনের নোটিস জারি করতে হবে। প্রত্যেক কলেজে টাস্ক ফোর্সে রাখতে হবে পড়ুয়া-প্রতিনিধিদের। তৈরি করতে হবে রেসিডেন্সিয়াল ডক্টর্স
অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ভাবে রোগী কল্যাণ সমিতি গঠন করতে হবে। এই বিষয়গুলিতে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ফের চিঠি পাঠাতে পারেন জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন : 

বৈঠকে জুনিয়র ডাক্তারদের মুখে রিজওয়ানুর কাণ্ড, তাতেই কি বিনীতকে সরালেন মমতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget