এক্সপ্লোর

RG Kar Protest: পর পর অনুদান প্রত্যাখ্যান, RG Kar-কাণ্ডের প্রতিবাদে রাজ্যের ৮৫ হাজার নিচ্ছে না এই ক্লাবও

RG Kar Protest Durga Puja: ক্লাব কর্তাদের তরফে বলা হয়, 'আমরা চুপ করে বসে থাকি কী করে? আমরাও প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে। দেখি না কী হয়।' 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে সুবিচারের দাবি করে রাজ্য সরকারের অনুদান ফেরাল আরও একটি পুজো কমিটি। 'মেয়ের বিচার চাই', পুজো অনুদান প্রত্যাখ্যান আরও একটি ক্লাবের। 

পুজো অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার 'আপনাদের দুর্গাপূজা' বারোয়ারির। শক্তি সঙ্ঘ, হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির পর উত্তরপাড়ার 'আপনাদের দুর্গাপূজা' বারোয়ারি। রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে প্রতিবাদে আরও একটি পুজো কমিটি। 

উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটের 'আপনাদের দুর্গাপুজো' বারোয়ারী অনুদান নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সভা ডেকে বারোয়ারীর সভ্যরা সহমত হন। আর জি কর- চিকিৎসকে যে ভাবে নির্যাতন করে মারা হয়েছে তার প্রতিবাদে শুধু সরকারি অনুদান প্রত্যাখ্যানই নয় এবছর পূজোর জাঁক জমক কমিয়ে দিচ্ছেন তারা, এমনটাই জানিয়েছেন।

বারোয়ারীর সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, 'আরজি করে চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চাই। রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বে প্রতিবাদ চলছে আর জি করেরএই ন্যক্কারজনক ঘটনার। আমরা চুপ করে বসে থাকি কী করে? আমরাও প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে। দেখি না কী হয়।' 

 
বারোয়ারীর অপর সদস্য সীমা চট্টোপাধ্যায় বলেন, "ওই চিকিৎসকের বয়সী আমার মেয়ে আছে।এই জঘন্য ঘটনার প্রতিবাদ নানা স্তরে হচ্ছে। আমরাও বিচার চাই। আমি গর্বিত আমাদের পুজো কমিটি এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে পুজো অনুদান নেব না। পুজোর এবার ৮০ বছর। সরকারি অনুদান ৮৫ হাজার টাকা না নিয়েই তারা পুজো করবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন, মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান, শহরের এই পুজো কমিটির বড় সিদ্ধান্ত

উল্লেখ্য, আর জি করের ঘটনার পর উত্তরপাড়ারই শক্তি সংঘ ক্লাব জানিয়েছিল তারা পুজো অনুদান নেবে না। এবার উত্তরপাড়াই আরেক বারোয়ারী লিখিত ভাবে হুগলি জেলা শাসককে জানিয়া দিল তাঁরা অনুদান প্রত্যাখ্যান করছে।

এদিকে, মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে  হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। আর জি কর মেডিক্যালে নারকীয় ঘটনার প্রতিবাদে এবার সেই সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। অনুদানের টাকা খরচ হোক নারী-সুরক্ষায়, এমনই দাবি তাঁদের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget