এক্সপ্লোর

TET: প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের জমায়েতে পুলিশি ধরপাকড়, ধুন্ধুমার সল্টলেকে

বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা।

সল্টলেক: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই সল্টলেকে (Saltlake) চাকরিপ্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের (Kolkata Police)। ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণদের আজ বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে (Saltlake)। বিকাশ ভবনে (Bikash Bhawan) ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। তখনই ধরপাকড় শুরু করে পুলিশ। প্রায় দেড়শো জনকে আটক করা হয়। 

গতকালই দ্রুত নিয়োগের দাবিতে রুটি হাতে নবান্ন অভিযান করেন (Nabanna Abhijan) ২০১৪-র প্রাথমিকে টেট (Primary TET) উত্তীর্ণরা। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের দাবি ছিল, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও মেলেনি চাকরি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রতিশ্রুতি মতো নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় গতকাল। রুটি হাতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। শেষে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে দিল পুলিশ । আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, 'চাকরির দাবিতে এসেছি, আমাদের নিয়োগ দেয়নি। আমাদের ওপর পুলিশ কীভাবে অমানবিক অত্যাচার করছে'।

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট হয়। আন্দোলনকারীদের দাবি, তাঁরা সেই পরীক্ষায় পাস করেন। ইন্টারভিউও নেওয়া হয়। তাঁদের শিক্ষকতার প্রশিক্ষণও রয়েছে। কিন্তু অভিযোগ, কোনও অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ করা হচ্ছে না। আন্দোলকারীদের দাবি, এর আগে দু’বার মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগেরও আশ্বাস দিয়েছিলেন। 

গতকাল আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এতকিছুর পরও নিয়োগ না করে প্রায় ৭ হাজার টেট উত্তীর্ণ প্রার্থীকে নট ইনক্লুডেড তকমা দিয়ে ফেলে রাখা হয়েছে।  যার প্রতিবাদে বুধবার হঠাত্‍ করেই নবান্ন অভিযান করেন আন্দোলনকারীরা। নবান্ন সভাঘরের সামনে বসে পড়েন। পরে বিশাল সংখ্যায় পুলিশ এসে তাঁদের তুলে দেয়। আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, দিদি বলেছিলেন ধাপে ধাপে নিয়ে নেব ১৪তে, এখনও দিদি প্রতিশ্রুতি রাখেননি। আমরা টেট পাস, আমরা ইন্টারভিউ দিয়েছি, আমাদের তাও দেখুন, কী হাল করছে এরা।

অপর এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, দিদির প্রতিশ্রুতি ছিল ২০১৪’র টেট পাসদের, ২০ হাজার আছে তাঁদের প্রত্যেককে নিয়োগ দেবে। কিন্তু আজ টেট ফেল করে চাকরি করছে। এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগ না পেলে, ভবিষ্যতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।  

আরও পড়ুন: Tapan Dutta Murder: 'ফের প্রমাণিত হল, রাজ্য পুলিশে আস্থা নেই আদালতের', কটাক্ষ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget