এক্সপ্লোর

Tapan Dutta Murder: 'ফের প্রমাণিত হল, রাজ্য পুলিশে আস্থা নেই আদালতের', কটাক্ষ বিজেপির

High Court News: তপন দত্ত খুনের মামলায় এবার সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরেই কটাক্ষ বিজেপির।

কলকাতা: ফের আর একটি  সিবিআই তদন্তের নির্দেশ রাজ্যে। এবার ১১ বছরের পুরনো একটি খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  

২০১১ সালে বালিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। জলাজমি ভরাটের প্রতিবাদ করায় তিনি খুন হয়েছিলেন বলে অভিযোগ পরিবারের। সিআইডি তদন্তে খুশি না হওয়ায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল পরিবার। আজ, বৃহস্পতিবার  সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। 

রায়ের পরেই কটাক্ষ বিজেপির:
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'জমি সংক্রান্ত ঘটনার জন্য খুন হয়েছিলেন তপন দত্ত। সেই তদন্তের মধ্যে স্বচ্ছতা ছিল না। আজ সামান্য আশার আলো দেখা গিয়েছে। তদন্ত যে নিরপেক্ষ ছিল না, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে বেশ কিছু নাম বাদ দেওয়া হয়েছিল, তার অভিযোগ রয়েছে, সেটি প্রতিষ্ঠিত। তদন্তে স্বাগত জানাব। আবারও প্রমাণ হল, পশ্চিমবঙ্গের পুলিশের উপরে আদালতের কোনও আস্থা নেই।' 

কী বলছে তৃণমূল:
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'নিহতের স্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করব না। যিনি নিহত তাঁর কাছের লোকেদের মধ্যে যে দুঃখ বা যন্ত্রণা রয়েছে, সেটা একমাত্র তাঁরাই বুঝতে পারেন। এটি মহামান্য হাইকোর্টের রায়। মামলায় যারা জড়িত তাঁদের কী অবস্থান সেটা না জেনে রাজনৈতিক মন্তব্য করব না।'

তপন দত্তর মেয়ের প্রতিক্রিয়া:
সাপ্লিমেন্টারি চার্জশিট যে সকল নেতা-মন্ত্রীদের নাম বাদ গিয়েছে। আশা রাখছি সিবিআই তদন্তের পর তাদের নাম উঠে আসবে। হাওড়া কোর্টে মামলা চলার সময় প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো বলে অভিযোগ তপন দত্তের মেয়ের। ২০১১ সালে বালিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। সেই ঘটনায় অভিযুক্তদের তালিকায় ছিল একাধিক নাম। অভিযোগের আঙুল উঠেছে জেলা তৃণমূলের প্রথম সারির নেতার দিকেও। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। দীর্ঘদিন ধরে তদন্ত চলে। কিন্তু সেই তদন্তে সন্তুষ্ট হয়নি তপন দত্তর পরিবার। খুনের ঘটনার ১১-১২ বছর পরে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরপর থেকে বিচারপর্ব চালিয়ে যাবে সিবিআই।

আরও পড়ুন: 'প্রশাসনের গালে থাপ্পড় মারতে পেরেছি', বললেন প্রতিমা দত্ত

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget