এক্সপ্লোর

Bus Accident: সাতসকালে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু মহিলার

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা নাগাদ NRS হাসপাতালে সামনে মহিলাকে ধাক্কা মারে বেলঘরিয়া থেকে গলফ গ্রিনগামী ২৩৪ নম্বর রুটের বাস।

হিন্দোল দে, শিয়ালদা: সাতসকালে শিয়ালদায় (Sealdah) বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা নাগাদ NRS হাসপাতালে সামনে মহিলাকে ধাক্কা মারে বেলঘরিয়া থেকে গলফ গ্রিনগামী ২৩৪ নম্বর রুটের বাস। গুরুতর আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। বাসের চালককে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। 

গতকালই কলকাতার বুকে ঘটে যায় দুর্ঘটনা। এনআরএস হাসপাতালের ভিতরের ঘটনা। হাসপাতাল চত্বরে পড়েছিল তেল এবং মোবিল। তাতে মোটর বাইকের চাকা পিছলে পড়ে যান হাসপাতালের এক কর্মী। পিছনে আসা ট্যাক্সি চালকের তৎপরতায় কোনও ক্রমে প্রাণরক্ষা হয় তাঁর। কংক্রিট পাম্পের হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটে তেল-মোবিল ছড়িয়ে বিপত্তি বাধে। তাতে আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে (Kolkata News)। 

হাসপাতালের নবনির্মিত ভবনের নির্মাণকার্যের জন্য কংক্রিটের পাম্প বসানো হয়েছে, যার সাহায্যে ঢালাইয়ের সামগ্রী অনেক উচ্চতা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেই যে কংক্রিট পাম্প রয়েছে, তার হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটেই মঙ্গলবার বিপত্তি বাধে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ওই কংক্রিট পাম্পের যে তেলবাহী ট্যাঙ্ক এবং তার পাইপ, আচমকা তা ফেটে যায়। তাতে গোটা হাসপাতাল চত্বরে তেল এবং মোবিল ছড়িয়ে পড়ে। তাতেই ঘটে যায় দুর্ঘটনা। হাসপাতালেরই কর্মী দিলীপ নামের এক ব্যক্তি মোটর বাইকে চেপে ঢুকছিলেন। চাকা পিছলে মুখ থুবড়ে পড়ে যান তিনি।

দুর্ঘটনার সময়, দিলীপের মোটর সাইকেলের ঠিক পিছনেই ছিল একটি ট্যাক্সি। চালকের তৎপরতায় কোনও রকমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। হাসপাতালের কর্মী দিলীপ আহত হন। জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। ব্যস্ত সময়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর পরিবার-পরিজনদের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গমগম করছিল হাসপাতাল চত্বর। রোগীর পরিবার-পরিজনরা উপস্থিত ছিলেন। অ্যাম্বুল্যান্স, গাড়ি, রোগীদেরও আনাগোনা লেগে ছিল। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বালি ছড়িয়ে দেওয়া হয়, যাতে তেলে পা পড়ে আর কোনও অঘটন না ঘটে যায়।

আরও পড়ুন ; সাতসকালে তেলের ট্যাঙ্ক ফেটে বিপত্তি, এনআরএস হাসপাতালে অল্পের জন্য রক্ষা কর্মীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget