এক্সপ্লোর

Sealdah Train Accident: নির্দেশ অগ্রাহ্য করে এগিয়ে নিয়ে যাওয়া হয় ট্রেন! তাতেই দুর্ঘটনা শিয়ালদায়! সাসপেন্ড হলেন শান্টার

Kolkata News: বুধবার সকালে এই দুর্ঘটনার পর ইতিমধ্যেই এক রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা: শিয়ালদায় ট্রেন দুর্ঘটনায় (Sealdah Train Accident) সাসপেন্ড করা হল কারশেডগামী ট্রেনের চালককে (Sealdah)। প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছে, সিগন্যালিংয়ে কোনও ত্রুটি ছিল না। কারশেডগামী ট্রেনের চালককে নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে থামতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশ অগ্রাহ্য করে কারশেডগামী ট্রেনটিকে এগিয়ে নিয়ে যান শান্টা। নির্দেশ না মানায় জেরেই দুর্ঘটনা ঘটে যায় বলে দাবি রেলের (Indian Railways)। 

নির্দেশ অগ্রাহ্য করে এগিয়ে নিয়ে যাওয়া হয় ট্রেন! উঠছে অভিযোগ

বুধবার সকালে এই দুর্ঘটনার পর ইতিমধ্যেই এক রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটে, তা জানতে তদন্ত কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের কাছ থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। প্রায় দু'ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটিকে সরানো সম্ভব হয়। তার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 

কিন্তু, এরকম দুর্ঘটনা ঘটল কী করে? পৃথক লাইনে থাকা দু’টি চলন্ত ট্রেনের পাশাপাশি ধাক্কাই বা লাগল কী করে? শিয়ালদার DRM, এসপি সিংহের দাবি, এই দুর্ঘটনা ঘটেছে কারশেডগামী ট্রেনের শান্টারের ভুলে। ওই শান্টারকেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন DRM শিয়ালদা। তিনি বলেন, 
"কারশেডগামী ট্রেন যেখানে দাঁড়ানোর কথা ছিল, শান্টার সেখান থেকে এগিয়ে নিয়ে চলে যায়। রানাঘাটের সিগনাল ঠিক ছিল। ফলে কারশেডগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।"

আরও পড়ুন: Mamata Banerjee: গৃহস্থের বাড়িতে বাঁধলেন ঝাঁটা, উঠোনে ট্যাংরা চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া, বসিরহাটে মমতার সারাদিন

বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শিয়ালদা স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় যাত্রীবোঝাই আপ রানাঘাট লোকাল। ওই একই সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় কারশেডগামী একটি খালি লোকাল ট্রেন। শিয়ালদা DRM অফিস পেরিয়ে, কারশেডের ২০০ মিটার আগে,পাশাপাশি ধাক্কা লাগে দু’টি ট্রেনের। সংঘর্ষের তীব্রতায় কারশেডগামী লোকাল ট্রেনটির চালকের কেবিনের ডানদিকের অংশ তুবড়ে যায়। আর যাত্রীবোঝাই রানাঘাট লোকালের পিছন দিকে, গার্ডের কেবিনের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় কারশেডগামী খালি ট্রেনের চাকা। 

দুর্ঘটনার জেরে বিপত্তি, বন্ধ থাকে ট্রেন চলাচল

বুধবার সকালে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনদু’টিকে ওই জায়গা থেকে সরানোর পর, আস্তে আস্তে স্বাভাবিক হয় পরিষেবা।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget